২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শারলট চার্চ মা হচ্ছেন

গায়িকা এবং টেলিভিশন উপস্থাপিকা শার্লট চার্চ সন্তানের মা হতে যাচ্ছেন। বৃহস্পতিবার তার ব্যক্তিগত ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2007, 06:24 PM

Updated : 26 Apr 2022, 02:05 PM

অনাগত সন্তান নিয়ে শার্লট এবং তার বয়ফেন্ড গেভিন হ্যানসন দুজনেই খুব উচ্ছ্বসিত। ওয়েবে তিনি জানান, “গোপনীয়তার কারণে আমি এ বিষয়ে আর কোন তথ্য দিতে চাই না। তবে এটুকু বলতে পারি আমরা দুজনেই খুব খুশি।”

২১ বছর বয়সী  শার্লটের জন্ম ওয়েলসে। ব্রিটিশ ট্যালেন্ট শোর মাধ্যমে তিনি গানের জগতে পা রাখেন এবং গায়িকা হিসাবে জনপ্রিয় হয়ে উঠেন প্রথম অ্যালবাম ‘ভয়েস অফ এন অ্যানজেল’ প্রকাশের পরই। এটি  বের হয় ১৯৯৯ সালে।  অ্যালবামটি তিন মিলিয়নেরও বেশি কপি বিক্রি হয়। এরপর ব্রিটিশ টেলিভিশনের ‘দি শার্লট চার্চ শো’ এর মাধ্যমে তার জনপ্রিয়তা আরও ঊর্ধ্বমুখী হয়।

রাগবি খেলোয়ার গেভিন হ্যানসনের সঙ্গে শার্লটের পরিচয় হয় প্রায় দেড় বছর আগে।  এখন হ্যানসনের বয়স ২৫। তাদের সম্পর্ক  নিয়ে ব্যাপক গুঞ্জন ওঠে। আর সেই গুঞ্জনের  অবসান ঘটাতেই তিনি শেষমেষ সব ফাঁস করার সিদ্ধান্ত নেন। তিনি বলেন, “আমরা এত আগেই  বিষয়টি সবাইকে জানাতে চাইনি। কিন্তু আমাদের একান্ত ব্যক্তিগত এই বিষয়টি নিয়ে মিডিয়া যেভাবে গুঞ্জন--গুজব ছড়াচ্ছে তাতে এখনই না বলে কোন উপায় ছিলো না। আমি চাই আমার ভক্তরা এ বিষয়ে গুজবে কান না দিয়ে আমার কাছ থেকেই প্রথমে সত্যটা জানতে পাক।”

বিয়ে বিষয়ে তিনি জানান, “হ্যানসন এখন আমাকে বিয়ের প্রস্তাব দিলে আমি সানন্দে  রাজি হবো। আমরা খুবই সুখী এবং হ্যানসনকে আমি প্রচণ্ড ভালোবাসি।”