২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্যারিস থেকে পিকাসোর দুইটি বহুমূল্য চিত্রকর্ম চুরি

স্পেনের বিখ্যাত চিত্রকর পাবলো পিকাসোর দুইটি চিত্রকর্ম চুরি হয়ে গেছে প্যারিস থেকে। প্রায় ছয় কোটি ৬০ লাখ ডলার মূল্যের চিত্রকর্ম দুটি পিকাসোর নাতনী মারিনা রুইজ পিকাসোর মালিকানাধীন ছিল বলে বুধবার পুলিশ জানায়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2007, 06:25 PM

Updated : 26 Apr 2022, 02:05 PM

প্যারিসের অভিজাত এলাকায় মারিনা’র অ্যাপার্টমেন্ট থেকে সোমবার মধ্যরাতে ওই চিত্রকর্ম দুটি চুরি হয়। সুরক্ষিত বাড়িটির দরজা বা জানালা ভেঙ্গে চোর ভেতরে ঢুকে পড়ে বলে ধারণা করা হচ্ছে।

চিত্রকর্ম দুটির নাম ‘মায়া এ লা পপে’ (পুতুলের সঙ্গে মায়া) ও ‘পোর্ট্রটে দ্য ফিমে, জ্যাকুলিন’ ( নারীর মুখাবয়ব, জ্যাকুলিন)। এর মধ্যে প্রথম ছবিটি ১৯৩৮ সালে আঁকা বলে জানান পুলিশের এক মুখপাত্র।  

এ বিষয়ে বিস্তারিত আর কিছু জানায়নি পুলিশ।