টেলিভিশনে এবার অস্কার অনুষ্ঠান দেখেছে প্রায় ৪ কোটি আমেরিকান
গত বছরের তুলনায় এবছরে ১০ লাখ অতিরিক্ত মার্কিনি দর্শক দেখেছেন টেলিভিশনে অস্কার অনুষ্ঠান। তবে এলেন ডিজেনারস এর ক্যাজুয়াল উপস্থাপনা সম্পর্কে দর্শকদের মধ্যে লক্ষ্য করা গেছে মিশ্র প্রতিক্রিয়া।
নিয়েলসন মিডিয়া রিসার্চ এর এক প্রতিবেদনে জানানো হয়, এবিসি নেটওয়ার্কে প্রচারিত রবিবারের অস্কার অনুষ্ঠানের দর্শক সংখ্যা ছিল ৩ কোটি ৯৯ লাখ। গত বছরের তুলনায় এই সংখ্যা ১০ লাখ বেশি। গত বছর অস্কার উপস্থাপনা করেন রাজিৈনতক ব্যঙ্গনবিশ জন স্টুয়ার্ট। এর আগে ২০০৫ সালে ক্রিস রকের উপস্থাপনায় প্রচারিত অস্কার অনুষ্ঠানের দর্শক সংখ্যা ছিল ৪ কোটি ১৫ লাখ।
গত বছরে অস্কারের দর্শক যে কম হবে সেটা আগে থেকেই বলেছিলেন পর্যবেক্ষকরা। কারণ হিসেবে তারা উল্লেখ করেছিলেন গ্লামারাস ছবি ও তারকাদের উপস্থিতি না থাকার কথা। ‘কাপোট’ বা ‘মিউনিখ’ এর মতো সিরিয়্সা ছবির কারণে অনেক দর্শকই সেবার অস্কারের ব্যাপারে আগ্রহ হারিয়ে ফেলেছিল।
তুলনায় এবারের ছবিগুলো ছিল অনেক জনপ্রিয়। কেবল আমেরিকাতেই ডিপার্টেড আয় করেছে ১৩২ মিলিয়ন ডলার। তবে এবারে জনপ্রিয় ধারার পাশাপাশি কিছু সিরিয়াস ছবিও ছিল।
