কেমন হয়েছে এলেনের উপস্থাপনা
আেগ বেলিছেলন৴ "না আিম ঘাবরাি੧ছ না োমােটই"৷ িকੰ੫ অনুੋান োশষ হওয়ার পর বলেলন আসল কথাটা৴ " সিতઘ বলেত কী অনুੋােনর আেগ ভেয় আিম পચায় আধমরা হেয় িগেয়িছলাম৷" িবেনাদন মઘাগািজন িপপল এর কােছ এই ਖ਼ীকােরািਡઙ করার সময় এেলন িডেজনারস এর োচাখ ছলছল করিছল৴ সাফেলઘর আনে੯দই হয়েতাবা৷
তার নিজের টক শো’র অস্কার পরবর্তী স্পেশাল অংশে রবিবারের ঝলমলে অস্কার আসরের কিছু ভিডিও ফুটেজ দেখানো হয়। এর সঙ্গে সঙ্গে প্রচারিত হয় তার অসাধারণ উপস্থাপনা সম্পর্কে বেয়ন্স থেকে কেট উইন্সলেট পর্যন্ত বিভিন্ন তারকার উচ্ছসিত মন্তব্য।
অনুষ্ঠানে বসে পর্দায় এই মন্তব্য শুনতে শুনতেই এলেনের চোখে এলো জল। তার কারণ ব্যাখ্যা করতে গিয়ে নিজেই বললেন, “ অনেক কারণেই আমার কান্না পাচ্ছে। আমি ক্লান্ত, একারণে আবেগও বেশি করে ভর করেছে....”।
এলেন বলছিলেন অস্কার অনুষ্ঠান উপস্থাপন করার কাজটা খুবই ঝক্কির। “আমি যতোটা ভেবেছিলাম এটা তার চেয়েও কষ্টকর। এটা যখন বুঝতে পারলাম তখন তো আমি ভয়ে আধমরা হওয়ার যোগার। কী বলবো, একই সঙ্গে আস্থাও পাচ্ছিলাম নিজের ভিতর আবার অনিশ্চয়তাও পেয়ে বসেছিল আমাকে।”
তবে সবাই যে তার উপস্থাপনায় মুগ্ধ হয়েছেন তা নয়। অনেকে এ ব্যাপারে বিরুপ মন্তব্যও করেছেন, বিশেষ করে গনমাধ্যমে তার উপস্থাপনা নিয়ে নানারকম সমালাচনা ছাপা হয়। ৪ ঘন্টাব্যাপী এই উপস্থাপনা সম্পর্কে কেউ কেউ বলেছেন, এতে গতির অভাব ছিল। দর্শকসারিতে গিয়ে স্করসেস বা ইস্টউডের সাথে তার আলাপচারিতা অনুষ্ঠানে একটা ক্যাজুয়াল ভাব নিয়ে এসেছে বলে অনেকে মন্তব্য করেন।
রেটিংয়েও অবশ্য খুব এগিয়ে নেই এলেন। নিয়েলসন মিডিয়া রিসার্চ এর হিসেবে গত বছরের তুলনায় এবারের অস্কার ২ শতাংশ এগিয়েছে।
গত বছর ৩ কোটি ৮৮ লাখ দর্শক অস্কার অনুষ্ঠান উপভোগ করেছেন। গত দু’দশকের মধ্যে ওটাই ছিল দ্বিতীয়বার যেখানে দর্শকসংখ্যা ৪ কোটির নিচে নেমে গিয়েছিল।
