২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাণীর সঙ্গে চায়ের আমন্ত্রণ পেতে যাচ্ছেন মিরেন

বৃটেনের রাণীর চরিত্রে অভিনয় করে অস্কার জয়ের পর আসল রাণীর কাছ থেকে চায়ের দাওয়াত পেতে যাচ্ছেন অভিনেত্রী হেলেন মিরেন। বাকিংহাম প্যালেসের এক মুখপত্রের বরাত দিয়ে বিনোদন ম্যাগাজিন পিপল জানিয়েছে এ খবর।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2007, 02:02 PM

Updated : 26 Apr 2022, 02:05 PM

সোমবার প্রাসাদের ওই মুখপত্র বলেন, “এটা এখনো অনুমানের মধ্যেই আছে। এর সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে।”

পিপল পত্রিকাকে দেওয়া এক বিবৃতিতে রাণীর এক প্রতিনিধি বলেছেন, “ আমরা নিশ্চিত যে হেলেন মিরেনের এই সাফল্যে মহামান্য রাণী সন্তুষ্ট হয়েছেন।”

আমেরিকা আর বৃটেনের সময়ের পার্থক্যের কারণে লন্ডন থেকে অস্কার শো দেখা যায় সোমবার বেলা সাড়ে বারোটার দিকে।

ব্রিটিশ টেলিভিশনে অনুষ্ঠানটা সম্প্রচার করা সম্ভব হয়নি। একটামাত্র পে চ্যানেল উৎসবটি প্রচার করে। তবে ব্রিটেনের পত্রপত্রিকাতে মিরেনের অস্কার জয়ের খবর বিশেষ গুরুত্ব দিয়েই ছাপা হয়।

৬১ বছর বয়ষ্ক মিরেন অস্কার গ্রহণের পর তার ভাষণে রাণীর প্রতি বিশেষ শ্রদ্ধা জ্ঞাপন করেন “তার মর্যাদাবোধ, কর্তব্যবোধ এবং চুলের স্টাইলের ব্যাপারে তিনি এখনো যে যতœবান” সেজন্য। মিরেন বলেন, “রাণী যদি তিনি তার জায়গায় না থাকতেন তাহলে আমি এই জায়গায় আসতে পারতাম না।”