অস্কারে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার জিতলেন মিরেন
দি কুইন ছবিতে অভিনয়ের জন্য এ বছরের অস্কার জিতে নিলেন যুক্তরাজ্যের তারকা হেলেন মিরেন। রানী এলিজাবেথের চরিত্রে অভিনয় করে এ পুরস্কার জিতে নিলেন ৬১ বছর বয়সের মিরেন। এর মাধ্যমে অস্কারের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে পুরস্কার বিজয়ীদের তালিকায় স্থান করে নিলেন তিনি।
এবারের অস্কার বিজয়ের দৌঁড়ের তালিকায় মিরেনের প্রতিদ্বন্দ্বী ছিলেন বেঞ্চ, কেট উইন্সলেট, পেনোলেপ ক্রুজ ও মেরিল স্ট্রিপ।
