২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অস্কার পুরষ্কার পাওয়া না পাওয়া

 অস্কারের অফিসিয়াল নাম ‘একাডেমী অ্যাওয়ার্ড অফ মেরিট’। অস্কার এর ডাক নাম। অস্কার নামকরণের পিছনে অনেক গল্প আছে। সবচেয়ে প্রচলিত গল্পটা ছড়িয়েছে মার্গারেট হেরিকের জবানিতে। হেরিক একাডেমিতে লাইব্রেরিয়ান হিসেবে কাজ করতেন। প্রথমবার অস্কারের মুর্তিটা দেখে তিনি বলে উঠেছিলেন, আরে, এটা তো দেখতে আমার চাচা অস্কারের মতো। সেখান থেকেই এর নাম হয়ে গেল অস্কার। এরপর থেকেই মুখে মুখে চাউর হয়ে গেল এই নাম। ব্যপকভাবে ব্যবহার হচ্ছে দেখে ১৯৩৯ সালের দিকে অফিসিয়ালিও এই নাম ব্যবহার শুরু হয়।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2007, 10:07 PM

Updated : 26 Apr 2022, 02:04 PM

প্রথমদিকে পুরষ্কার ঘোষণার সময় বলা হতো ‘অ্যান্ড দি উইনার ইজ..’এভাবে। এটা অস্কারের একটা ট্রেডমার্ক হয়ে উঠেছিল। ১৯৮৯ সালে ৬১তম অস্কার অনুষ্ঠানে এটা বদলে বলা শুরু হলো ‘অ্যান্ড দি অস্কার গো’স টু..’।

এখানে অস্কার পুরষ্কার পাওয়া না পাওয়া বিষয়ে কিছু মজার তথ্য তুলে ধরা হলো :

সবচেয়ে কম বয়সে সেরা অভিনেতার পুরষ্কার পেয়েছেন রিচার্ড ড্রেফুস ১৯৭৭ সালে তার ‘দি গুডবাই গার্ল’ ছবিতে অভিনয়ের জন্য। এসময় তার বয়স ছিল ২৯। অস্কারের সবচেয়ে কম বয়সী অভিনেত্রী হিসেবে আছেন মার্লি মাটলিন, ১৯৮৬ সালে ‘িচলড্রেন অফ লেসার গড’ ছবির জন্য ২১ বছল বয়সেই অস্কার পান তিনি।

সবচেয়ে কম বয়সে অস্কার জেতা তারকার নাম শার্লি টেম্পল। ১৯৩৪ সালে ৬ বছর বয়সে বিশেষ পুরষ্কার পান তিনি।

সবচেয়ে বেশি বয়সে অস্কার জেতেন জেসিকা ট্যান্ডি। ১৯৮৯ সালে ড্রাইভিং মিস ডেইজি ছবির জন্য সেরা অভিনেত্রীর পুলস্কার পান তিনি ৮০ বছর বয়সে।

প্রথম মরোনোত্তর পুরষ্কার পান পিটার ফিঞ্চ। অস্কার ঘেঅষনার আগের দিন হার্ট অ্যাটাকে মারা যান তিনি। তার পক্ষে তার স্ত্রী সেরা অভিনেতার পুরষ্কারটি গ্রহণ করেন।

পুরষ চরিত্রে অভিনয় করে অস্কার জেতা একমাত্র নারী তারকা লিন্ডা হান্ট। ১৯৮১ সালের ‘দি ইয়ার অফ লিভিং ডেঞ্জারাসলি’ ছবিতে মেল গিবসনের সাথে পুরুষ ফটোগ্রাফার সেজে অভিনয় করেছিলেন তিনি।

একই চরিত্র অভিনয়ের জন্য ১৯৯৮ সালে দুজন মনোনয়ন পান।  ‘সেক্সপিয়র ইন লাভে’ কুইন এলিজাবেথ ওয়ান এর জন্য জুডি ডেঞ্চ এবং ‘এলিজাবেথ’ ছবির জন্য কেট ব্লাংশেট।

সেরা ছবির জন্য পুরষ্কার না পেলেও ১৯৭২ সালে ‘ক্যাবারে’ ৮টা অস্কার জিতে নিয়েছিল।

এ যাবৎ সবচেয়ে বেশিবার পুরষ্কার জয় করেছেন যিনি তিনি হলেন ওয়াল্ট ডিজনি। ৬৪ বার মনোনয়ন থেকে ২৬টি অস্কার পেয়েছেন তিনি। এছাড়া বিশেষ ট্রফি পেয়েছেন ৬ বার।

অস্কার পাওয়া একমাত্র নির্বাক চলচ্চিত্র ‘উইংস’ পুর®কৃত হয় ১৯২৭ -  ২৮ সালে। প্রথম পুরষ্কার পাওয়া রঙিন ছবি গন উইথ দ্য উইন্ড, ১৯৩৯ সালে। অস্কার জেতা একমাত্র সিকুয়েল ছবি ‘গড ফাদার পার্ট টু’ (১৯৭৪)। সেরা ছবি হিসেবে পুর®কৃত একমাত্র নন হলিউডি ছবি লরেন্স অলিভিয়েরের হ্যামলেট (১৯৪৮)। 

পরিচালকদের মধ্যে সবচেয়ে বেশিবার পুরষ্কার পেয়েছেন জন ফোর্ড, জিতেছেন ৪ বার (দি ইনফরমার, দি গ্রেপস অফ র‌্যাথ, হাউ গ্রিন ওয়াজ মাই ভ্যালি, দি কোয়ায়েট ম্যান), ফ্রাংক কাপরা পেয়েছেন তিনবার (ইট হ্যাপেন্ড ওয়ান নাইট, মি. ডিডস গোজ টু টাউন অ্যান্ড, ইউ ক্যান নট টেক ইট উইথ ইউ)।

প্রথমবারের অস্কার অনুষ্ঠানে প্রথম সেরা অভিনেতা হিসেবে যার নাম ঘোষণা করা হযেছিল সেই এমিল জেনিংস অনুষ্ঠানেই উপস্থিত ছিলেন না। অনুষ্ঠানের আগেই আগের সিদ্ধান্ত মোতাবেক তিনি তার দেশ জার্মানিতে চলে যান। যাবার আগে অবশ্য অনানুষ্ঠানিকভাবেই তার হাতে অস্কার তুলে দিয়েছিল একাডেমি।

অস্কার নামের একজন মাত্র ব্যাক্তিই একবার অস্কার পেয়েছেন। ১৯৪১ সালে লেডি বি গুড চলচ্চিত্রে ‘দি লাস্ট টাইম আই স প্যারিস’ গানটি গাওয়ার জন্য তিনি এই পুরষ্কার পান।

এক্স রেটেড ছবিও অস্কার জিতেছে। ১৯৬৯ সালে ‘মিডনাইট কাউবয়’ নামের এই ছবিটি সে বছর সেরা চলচ্চিত্রের কোঠায় পুরষ্কার জিতেছিল।

 ইথেল ও লায়োনেল এই দুইজনই একমাত্র ভাইবোন যাদের দুজনেই অস্কার জিতেছে। ১৯৩১ সালে এ ফ্রি সৌল ছবির জন্য সেরা অভিনেতা হিসেবে লায়োনেল ব্যারিমুর এবং ১৯৪৪ সালে ইথেল ব্যারিমুর নান বাট দি লোনলি হার্ট ছবির জন্য সেরা অভিনেত্রী হিসেবে অস্কার পান।

পুরো ছবিতে একটা শব্দও না করে সেরা অভিনেত্রীর পুরষ্কার জিতেছেন জেন ওয়াইম্যান। ১৯৪৮ সালে জনি বেলিন্ডা ছবিতে বোবা বেলিন্ডার ভুমিকায় অভিনয় করে এই পুরষ্কার পান তিনি। ১৯৭০ সালে স্যার জন মিলসও ‘রায়ানস ডটার’ ছবিতে এক গ্রাম্য বোবার চরিত্রে অভিনয় করে সেরা সহ অভিনেতার পুরষ্কার পান। ১৯৯৩ সালে একইভাবে দি পিয়ানো ছবিতে এক বোবা মেয়ের ভুমিকায় অভিনয় করে সেরা অভিনেত্রীর পুরষ্কার পান হলি হান্টার।

১৯৫২ সালে মুক্তি পেয়েছিল চার্লি চ্যাপলিনের লাইমলাইট ছবিটি। সেই ছবি অস্কার পেল ১৯৭২ সালে। এর কারণ হিসেবে অ্যাকাডেমি তাদের তখনকার একটি আইনের কথা জানিয়েছে। ওই আইনে সে সময় কোন ছবি লস এঞ্জেলসে প্রদর্শিত না হওয়া পর্যন্ত তা অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হওয়ার যোগ্যতা লাভ করতো না।

এ পর্যন্ত তিনবার অস্কার পুরষ্কার প্রদান যথাসময়ে অনুষ্ঠিত হতে পারেনি। ১৯৩৮ সালে লস এঞ্জেলসে বন্যার কারণে এক সপ্তাহ পিছিয়ে যায় এ অনুষ্ঠান। ১৯৬৮ সালে মার্টিন লুথার কিং জুনিয়রের শেষকৃত্যানুষ্ঠানের জন্য অস্কার অনুষ্ঠান ২ সপ্তাহ এগিয়ে আনা হয়। ১৯৮১ সালে প্রেসিডেন্ট রোনালন্ড রিগানের উপর আততায়ীর হামলার প্রেক্ষিতে ১ দিন পিছিয়ে দেয়া হয়েছিল অনুষ্ঠান।

প্রথমবার অস্কার অনুষ্ঠান টেলিভিশনে দেখানো হয় ১৯৫৩ সালের ১৯ মার্চ। প্রথমবার যুক্তরাষ্ট্র ও কানাডায় প্রদর্শিত হয় এটি। ১৩ বছর পর ১৯৬৬ সালের ১৮ এপ্রিল অস্কারের প্রথম রঙিন প্রদর্শনী হয়। দুটো অনুষ্ঠানই উপস্থাপনা করেছিলেন বব হোপ।