২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মনোনয়নের বিচিত্র সংবাদ

৭৯ বছরের অস্কার পুরষ্কারের সাথে জড়িয়ে আছে অনেক ঘটনা। এর মধ্যে মনোনয়ন পাওয়া নিয়েই আছে অনেক মজার তথ্য। সেসব থেকে চয়ন করে কয়েকটি তুলে ধরা হলো এখানে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2007, 09:59 PM

Updated : 26 Apr 2022, 02:04 PM

সেরা অভিনেত্রী হিসেবে এ বছর মনোনয়ন পেয়েছেন জুডি ডেঞ্চ (নোটস অন এ স্কান্ডাল)।  গত বছরেও একই ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছিলেন তিনি।

মেরিল স্ট্রিপ এ পর্যন্ত ১৪ বার অস্কার মনোনয়ন পেয়েছেন। এবার পেয়েছেন দি ডেভিল ওয়্যারস প্রাদার জন্য। এর আগে ক্রেমার ভার্সাস ক্রেমার ছবিতে সহ অভিনেত্রী ক্যাটাগরিতে এবং সোফিস চয়েস ছবিতে অভিনেত্রী ক্যাটাগরিতে অস্কার পান। এ ক্ষেত্রে তার নিকটতম প্রতিদ্ধন্ধী জাক নিকলসন ও ক্যাথেরিন হেপবার্ন। দুজনেই ১২টা করে নমিনেশন পেয়েছেন। তবে এদের মধ্যে পুরষ্কার জয় করেছেন বেশি হেপবার্ন - ৪টি। সবগুলিই সেরা অভিনেত্রী হিসেভে।

প্রথম মরণোত্তর মনোনয়ন পান সিডনি হাওয়ার্ড ১৯৩৯ সালে ‘গন উইথ দি উইন্ডের’ জন্য। সে বছর পুরষ্কারও দেয়া হয় তাকে। এছাড়াও মরনোত্তর মনোনয়ন পেয়েছেন জেমস ডিন ২ বার, একবার ইস্ট অফ ইডেন ছবির সেরা অভিনেতা হিসেবে ১৯৫৫ সালে এবং পরের বছরই জায়ান্ট ছবির জন্য ওই একই ক্যাটাগরিতে।

মেরিল স্ট্রিপের প্রতিযোগী কেট উইন্সলেট (লিটল চিলড্রেন) বয়সের রেকর্ড ভেঙে চলেছেন। ২২ বছর বয়সে সবচেয়ে কমবয়সী অভিনেত্রী হিসেবে ২টা মনোনয়ন পেয়েছিলেন। ২০০৪ সালে ৩০ বছর পেরোনোর আগেই পেয়েছেন ৪টা। এবারে তার বয়স ৩১, মনোনয়নের সংখ্যা দাড়ালো ৫এ।

শব্দ মিশ্রক কেভিন ও কনেল এবার নিয়ে ১৯তম বার মনোনয়ন পাচ্ছেন। এবারে তার মনোনয়ন এপোক্যালিপটো ছবির জন্য। একবারও পুরষ্কার পাননি।

 জন পারফরমার মনোনয়ন পেয়েছেন তাদের মধ্যে তিনজন ছাড়া বাকিরা অগে পুরষ্কার পাননি। এই তিনজন কহলেন মেরিল স্ট্রিপ, জুডি ডেঞ্চ ও কেট ব্লাঙ্কশেট।

এ বছর সবচেয়ে বেশি মনোনয়ন পেয়েছে যে ড্রিমগার্লস (৮টি) সেই ছবিটিই সেরা চলচ্চিত্র হিসেবে মনোনয়ন পায়নি। অস্কারের ইতিহাসে এ ধরনের ঘটনা এই প্রথম।

সবচেয়ে বেশিবার মনোনয়ন পাওয়া মেরিল স্ট্রিপের হাত থেকে ১০ বারই পুরষ্কার ফসকে গেছে যাদের কারণে তারা হলেন ম্যাগি স্মিথ, ক্যাথেরিন হেপবার্ন, শার্লি ম্যাকলেইন, জেরাল্ডিন পেইজ, শের, জোডি ফস্টার, ক্যাথি বেটস, সুসান সারানডন,, গিনেথ প্যালট্রো, হিলারি সোয়াঙ্ক।

১১টা ক্যাটাগরিতে মনোনয়ন পেয়ে একটাও পুরষ্কার পায়নি ২টি ছবি। একটি ১৯৭৭ সালের দি টার্নিং পয়েন্ট ও অন্যটি ১৯৮৫ সালের দি কালার পার্পল।

সামান্য কয়েক মিনিটের পারফরমেন্স দিয়েও অস্কার নমিনেশন পেয়েছেন অনেকে। ১৯৬৯ সালে মিডনাইট কাউবয় ছবিতে ৬ মিনিটের জন্য পর্দায় দেখা গেছে সিলভিয়া মাইলসকে। ‘ সেক্সপিয়ার ইন লাভ’ ছবিতে তার চেয়ে মাত্র ২ মিনিট বেশি থেকে ১৯৮৮ সালে জুডি ডেঞ্চ এবং ‘লাস্ট ফর লাইফে’ একই সময় পর্দায় থেকে ১৯৫৬ সালে অ্যান্থনি কুইন অস্কার পান।