২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অস্কার ২০০৭ এর বিজয়ীদের তালিকা

খুব বড় ধরনের কোন বিপর্যয় ঘটেনি এবারের অস্কারে। মার্টিন স্করসেসের পুরষ্কার প্রাপ্তিতে উজ্জল হয়েছে অনেকের মুখ। দি কুইনের অভিনেত্রী হেলেন মিরেনের জয়যাত্রা অব্যাহত থেকেছে অস্কারেও। অনেক আশা থাকলেও দীপা মেহতার ভাগ্যে জুটল না সেরা বিদেশী ছবির অস্কারটি। জার্মানির দি লাইভস অফ আদারস বরাবর গিয়েছে পুরষ্কারটি। অনুষ্ঠান উপস্থাপনায় ডিজেনেরেস এনেছিলেন ভিন্ন মাত্রা। মঞ্চে তাকে কমই দেখা গেছে, ঘুরে বেরিয়েছেন দর্শকদের সারিতে, করেছেন মজার মজার সব কান্ড, তাতে স্করসেসের হাতে চিত্রনাট্য তুলে দেওয়া থেকে ঝাঁট দেয়া পর্যন্ত সবই ছিল। সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট আল গোরের উপস্থিতি এবারের অস্কার অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল। অতিথি হিসেবে নয়, তার ইনকনভেনিয়েন্ট ট্রুথ প্রামাণ্য চলচ্চিত্রটি নিয়ে হাজির হয়েছিলেন তিনি এই আলো ঝলমলে আসরে। ডকুমেন্টারি ফিচার বিভাগে পুরষ্কার পেয়েছে ছবিটি।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2007, 12:48 PM

Updated : 26 Apr 2022, 02:05 PM

এখানে পুরষ্কার প্রাপ্তদের পুরো তালিকা দেওয়া হলো

সেরা চলচ্চিত্র : দি ডিপার্টেড

সেরা পরিচালক : মার্টিন স্করসেস (দি ডিপার্টেড)

সেরা অভিনেতা : ফরেস্ট হোয়াইটেকার (দি লাস্ট কিং অফ স্কটল্যান্ড)

সেরা অভিনেত্রী  : হেলেন মিরেন (দি কুইন )

সেরা সহ অভিনেতা : অ্যালান আরকিন (লিটল মিস সানশাইন)

সেরা সহ অভিনেত্রী : জেনিফার হাডসন (ড্রিম গার্লস)

বিদেশী ভাষার চলচ্চিত্র : দি লাইভস অফ আদারস, জার্মানি

সেরা অ্যানিমেটেড চলচ্চিত্র : হ্যাপি ফিট

সেরা অ্যাডাপ্টেড চিত্রনাট্য : দি ডিপার্টেড

সেরা মৌলিক চিত্রনাট্য : লিটল মিস সানশাইন

সেরা অরিজিনাল স্কোর : বাবেল

সেরা মৌলিক সঙ্গীত : আই নিড টু ওয়েক আপ (মেলিসা এথরিজ, অ্যান ইনকনভেনিয়েন্ট ট্রুথ)

সেরা ডকুমেন্টারি ফিচার : অ্যান ইনকনভেনিয়েন্ট ট্রুথ

সেরা ডকুমেন্টআরি শর্ট সাবজেক্ট : দি ব্লাড অফ ইংঝৌ ডিস্ট্রিক্ট

সেরা ভিজুয়াল এফেক্টস : পাইরেটস অফ দি ক্যারিবিয়ান

সেরা সিনেমাটোগ্রাফি :  প্যান’স ল্যাবিরিন্থ

সেরা শিল্প নির্দেশনা : প্যান’স ল্যাবিরিন্থ

সেরা অ্যানিমেটেড শর্ট ফিল্ম : দি ডেনিশ পোয়েট

সেরা অ্যাকশন শর্ট ফিল্ম : ওয়েস্ট ব্যাংক স্টোরি

সেরা কস্টিউম ডিজাইন : ম্যারি আঁতোয়ানে

সেরা মেক- আপ : প্যান’স ল্যাবিরিন্থ

সেরা সাউন্ড মিক্সিং : ড্রিম গার্লস

সেরা সাউন্ড এডিটিং : লেটারস ফ্রম ইওজিমা

সেরা চলচ্চিত্র সম্পাদনা : দি ডিপার্টেড

সেরা জিন হার্শলট হিউম্যানিটিরিয়ান অ্যাওয়ার্ড : শেরি ল্যানসিং

সেরা অনারারি অ্যাওয়ার্ড : এনিও মরিকোন