২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাদাম তুসোতে শাহরুখ খান

আগামী ৩ এপ্রিল মাদাম তুসোর মোমের যাদুঘরে স্থাপিত হতে যাচ্ছে। ৩ এপ্রিল লন্ডনের এই যাদুঘরে মুর্তিটি স্থাপনের সময় সেখানে হাজির থাকবেন শাহরুখ ও তার পরিবারের সদস্যরা।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2007, 06:05 AM

Updated : 26 Apr 2022, 02:04 PM

চলতি মাসের গোড়ার দিকে তুসোর লোকজন শাহরুখ খানের বাড়িতে গিয়ে তার শরীরের মাপজোক নিয়ে এসেছেন। সম্ভাব্য সবকটি অ্যাঙ্গেল থেকে তার ছবি তুলেছেন তারা। মুর্তিটি নিখুঁতভাবে তৈরি করার জন্য এই বলিউড কিং এর চোখ ভুরু, নখ গোড়ালি সবকিছুর ছবি নিয়েছেন তারা। তার ভক্তরা আবিষ্কার করে আনন্দ পাবে এমন কোন ছোটকাট বিষয়ও তারা বাদ দেননি।

শাহরুখের মুখের প্রতি মিলিমিটার নিঁখুতভাবে মেপে নেওয়া হয়েছে ৫ শতাধিক পেন্সিল ডটে। একটা ঘুর্নায়মান মঞ্চে তাকে দাড় করিয়ে তার থ্রিডি ইমেজও নেয়া হয়েছে।