২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টিএসসিতে চলছে চলচ্চিত্র উৎসব

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে শনিবার থেকে শুরু হয়েছে ‘আমার ভাষার চলচ্চিত্র ২০০৭’ শীর্ষক পাঁচ দিনব্যাপী চলচ্চিত্র উৎসব । ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ আয়োজিত এই উৎসবে দুই বাংলার ২০টি চলচ্চিত্র প্রদর্শিত হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2007, 05:52 PM

Updated : 26 Apr 2022, 02:04 PM

সকাল সাড়ে ১০টায় উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভাষাসৈনিক আব্দুল মতিন । বিশেষ অতিথি ছিলেন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ--উপাচার্য অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার ও চলচ্চিত্র সংসদের উপদেষ্টা অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক ।

ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের সভাপতি মীর মোকাররম হোসেনের সভাপতিত্বে এই অনুষ্ঠানে আব্দুল মতিন বলেন, “আমাদের আত্মসমালোচনা তীব্র হওয়া দরকার। কোথায় আমরা আটকে আছি সেটি চলচ্চিত্র চিহ্নিত করতে পারে।

উৎসবে প্রতিদিন সকাল ১০টা, দুপুর ১টা, বিকাল ৪টা এবং সন্ধ্যা সাড়ে ৬ টায় চারটি করে চলচ্চিত্র প্রদর্শিত হবে।

শনিবার দেখানো হয়েছে খেলাঘর, গল্প হলেও সত্যি, চিত্রা নদীর পাড়ে এবং চরাচর। রোববার প্রদর্শিত হবে অন্তর্যাত্রা, অন্তর মহল, ছুটির ঘণ্টা ও নন্দিত নরকে।

সোমবার পিচ ঢালা পথ, সারেং বউ, এক মুঠো ছবি, কাঁটাতার এবং মঙ্গলবার আলিঙ্গন, পারমিতার একদিন, তিতাস একটি নদীর নাম ও নিরন্তর ছবিগুলো দেখানো হবে। বুধবার প্রদর্শিত হবে হীরক রাজার দেশে, নিশিযাপন, হাজার বছর ধরে এবং জীবন থেকে নেওয়া।