২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পুনর্বাসন কেন্দ্র থেকে বাইরে এসেছেন ব্রিটনি

২৪ ঘন্টা পর বুধবার মালিবুর এক পুনর্বাসন কেন্দ্র থেকে বেরিয়ে এসেছেন পপ তারকা ব্রিটনি স্পিয়ারস। স্বেচ্ছায় মাথা কামানোর ঘটনায় নিজেই যে মানসিক সমস্যায় পরেছিলেন তার হাত থেকে রেহাই পাওয়ার জন্য তিনি নিজেই প্রমিজেস রেসিডেন্সিয়াল সেন্টার নামের ওই পুনর্বাসন কেন্দ্রে ভর্তি হয়েছিলেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2007, 02:16 PM

Updated : 26 Apr 2022, 02:04 PM

২৫ বছরের এই গায়িকা সাম্প্রতিককালে এই নিয়ে দ্বিতীয়বার পুনর্বাসন কেন্দ্রের শরণাপন্ন হলেন। এবারও মাসাধিককাল থাকার কথা থাকলেও ভর্তি হওয়ার ১ দিন পরই তিনি কেন্দ্র থেকে চলে আসেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্র পিপল ম্যাগাজিনকে জানিয়েছে, “ডাক্তারদের পরামর্শ না মেনেই তিনি চলে এসেছেন। ফিরে গেলে ডাক্তাররা তখন তার অবস্থার মূল্যায়ন করবেন। অনেকেই এভাবে এসব কেন্দ্র থেকে হুট করে চলে আসে। এটা খুব খারাপ দেখায়।”

দ্বিতীয় সন্তানের জন্মদানের পর ২০০৬ সালের নভেম্বরে ফেদারলাইনের সাথে সম্পর্ক চুকিয়ে ফেলার জন্য বিবাহ বিচ্ছেদের আবেদন জানান ব্রিটনি। এরপর থেকেই ব্রিটনির জীবনটা অনেকখানি এলোমেলো হয়ে পরে।  বিগত মাসগুলিতে বেসামাল পোশাক আশাক নিয়ে বেপরোয়াভাবে পার্টিতে যাতায়ত সকলের চোখ কপালে তুলে দিয়েছিল। অতিসম্প্রতি এই গায়িকা স্বেচ্ছায় তার মাথা কামিয়ে ফেলেন। চুল ফেলে দেয়ার পর আয়নায় নিজের চেহারা দেখে তিনি ভেঙে পরেন। তার ন্যাড়ামাথার ছবি ছাপা হয় পত্রিকায়। ছবিতে ধুমপানরত ব্রিটনির পরনে ছিল গোলাপী রঙের টি শার্ট। গত রবিবার হলিউডের একটি নাইটকাবে তাকে উইগ পরে বেড়াতে দেখো গেছে।

এসবেরই প্রেক্ষিতে মানসিকভাবে ভারসাম্যহীন বোধ করায় মঙ্গলবার ব্রিটনি স্ব উদ্যোগেই মালিবুর ওই পুনর্বাসন কেন্দ্রে চলে যান

ব্রিটনির মানসিক অবস্থা নিয়ে তার বন্ধুবান্ধবরা খুবই উদ্বিগ্ন। গত সপ্তাহে অ্যান্টিগুয়ার এক পুনর্বাসন কেন্দ্রেও তিনি ভর্তি হয়েছিলেন। তবে সেখানেও বেশিক্ষন থাকেননি।

এদিকে হঠাৎ করে কেন ব্রিটনি মাথা কামাতে গেলেন তা নিয়ে নানা নানা গুঞ্জন নানা ব্যাখ্যা দিচ্ছে অনেকে। কেউ বলছেন, ওর মাথায় উকুন এতো বেড়ে গিয়েছিল যে না কামিয়ে উপায় ছিল না। আবার কেউ বলছেন, ফেদারলাইন নাকি তার চুলের নমুনা নিতে চেয়েছিলেন ড্রাগ টেস্টের জন্য, সেটা ঠেকাতেই ব্রিটনি চুল ফেলে দিয়েছেন।