২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঋতুপর্ণের পরবর্তী ছবিতে অমিতাভের সঙ্গে থাকছেন প্রীতি জিনতা

বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী প্রীতি জিনতা সবসময়ই চান প্রতিভাবান চলচ্চিত্রকারদের সঙ্গে কাজ করতে। ফলে ঋতুপর্ণ যখন তার পরবর্তী ছবির জন্য প্রস্তাব করলেন তখন সঙ্গে সঙ্গেই রাজী হয়ে গেলেন তিনি। রাজী হওয়ার বড় একটা নিয়ামক হিসেবে কাজ করেছেন অমিতাভ বচ্চন। ওই ছবিতে অভিনয়ের জন্য তিনিও চুক্তিবদ্ধ হয়েছেন কিছুদিন আগে। জানিয়েছে ইন্ডিয়াএফএমডকম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2007, 05:06 PM

Updated : 26 Apr 2022, 02:03 PM

ঋতুপর্ণের ইংরেজী ভাষায় নির্মিতব্য ছবিতে প্রধান ভুমিকায় থাকবেন প্রীতি। ছবির প্রযোজক অরিন্দম চৌধুরী। এর আগে তিনি সানি দেওল অভিনীত ‘রক সাকো তো রক লো’ ছবিও প্রযোজনা করেছেন। চৌধরী জানান, তিনি লন্ডনে প্রীতির সাথে পরিচিত হন। তারপর থেকেই তার কোন ছবিতে চুক্তিবদ্ধ করার কথা ভাবছিলেন তিনি।

প্রীতির সর্বশেষ ছবি শিরিষ কুন্ডার পরিচালিত ‘জান এ মন’। বর্তমানে তিনি কাজ করছেন শাদ আলীর ‘ঝুম বারবার ঝুম’ ছবিতে।