২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তারকাদের প্রিয় রোমান্টিক চলচ্চিত্র

দিনটি যেহেতু ভালোবাসাবাসির, কাজেই এ দিনে সবকিছুই হোক ভালোবাসার। বলিউডের অভিনেতা অভিনেত্রী যারা তাদের চলচ্চিত্র জীবনে ভালোবাসা বিষয়টাকে নানা ভাবে ফুটিয়ে তুলেছেন তাদের মুখেই শোনা যাক তাদের সবচেয়ে প্রিয় রোমান্টিক চলচ্চিত্রগুলোর কথা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2007, 07:45 PM

Updated : 26 Apr 2022, 02:02 PM

অমিতাভ বচ্চন: আমার প্রিয় রোমান্টিক চলচ্চিত্র হলো গুরু দত্তের ‘কাগজ কি ফুল’। যদি জিজ্ঞেস করা হয় কেন তাহলে এর উত্তর ‘আমি জানি না’।

হৃতিক রোশান: আমার মতে এ যাবতকালের সবচেয়ে রোমান্টিক চরচ্চিত্র হলো ‘টাইটানিক’। অন্যদিকে বলিউডের সঞ্জয় লীলা বানসালির ‘ ‘দেবদাস’ ও অপ্রতিদ্বন্ধী। এছাড়াও রয়েছে ‘ম্যায়নে পেয়ার কিয়া’, ‘হাম দিল দে চুকে সনম’, ‘কুচ কুচ হোতা হ্যায়’, এবং আমার নিজের ‘ কোই মিল গেয়া’।

রানী মূখার্জি: ‘টাইটানিক’ আমার সবচেয়ে বেশী প্রিয়, কারণ সেখানে রোজ আর জ্যাকের ভেতর যে প্রেম দেখানো হয়েছে একেবারে একটা খাঁটি প্রেম। এছাড়াও ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’ আর ‘কুচ কৃচ হোতা হ্যায়’ও অসাধারণ প্রেমের ছবি। অন্যদিকে ‘ব্লাক’ গতানুগতিক প্রেমের ছবি না হলেও এতে দেখানো হয়েছে শিক্ষক এবং ছাত্রীর এক অন্যরকম ভালোবাসার কাহিনী।

আমি আসলে খুব সাধারণ জিনিস পছন্দ করি। সে কারনেই আমি যখন স্কুলে পড়ি তখন ‘কেয়ামত সে কেয়মত তক’ এর এতই ভক্ত হয়ে গিয়েছিলাম যে এক পর্যায়ে আমির আর জুহির প্রেমকে রীতিমত ঈর্ষা করতে শুরু করি।

কঙ্কনা সেন শর্মা: আমার প্রিয় ভালবাসার ছবির তালিকায় আছে ‘হ্যাপি টুগেদার’, ‘টু ইয়ং টু ডাই’, ‘স্মাইলস অফ এ সামার নাইট’ ইত্যাদি ইত্যাদি।

আদনান সামি: ‘মুঘল এ আযম’, ‘পাকিজা’, ‘ দেবদাস’ এবং ‘ওমরাওজান’।

বিপাশা বসু: আর্থার হিলারির ‘লাভ স্টোরি’ কে পছন্দ করার কারণ সেখানে দেখানে হয়েছে ভালোবাসার এক অমোঘ টান। এছাড়া ‘ডিডিএলজি’ হলো খুব সাদামাটা এক প্রেমের ছবি যেটা দেখলে যে কারোরই প্রেমে পড়তে ইচ্ছা করবে।

সুভাষ ঘাই: অবশ্যই ‘কুছ কুছ হোতা হ্যায়’।

এছাড়াও আফতাব শিবদাসানির প্রিয় ‘সিলসিলা’, রাভিনা ট্যান্ডনের প্রিয় ‘খেল খেল ম্যায়’, বিদ্যা বালানের প্রিয় ‘ডিডিএলজি’, ‘দিল সে’ এবং ‘ওয়ান ফাইন ডে’।

অন্যদিকে রাম গোপাল ভার্মার কোন প্রিয় রোমান্টিক চলচ্চিত্র নেই। কারন তিনি রোমান্টিক চলচ্চিত্র পছন্দ করেন না।