২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্বামী ছবিতে ধারাবর্ণনাকারী হিসেবে কণ্ঠ দেবেন অমিতাভ

অ্যানিমেশন চলচ্চিত্র দেখলে বোঝা যায় চলচ্চিত্রে কন্ঠস্বরও একটা সম্পদ। ভারতবর্ষে তার নমুনা টের পাওয়ার জন্য সত্যজিৎ রায়ের সতরঞ্জ কি খিলাড়িও দেখতে পারেন আপনি। ওই ছবিতে সত্যজিৎ ব্রিটেনের নামকরা পরিচালক রিচার্ড এটেনবারোকে দিয়ে অভিনয় করিয়েছেন এবং ভারতের জনপ্রিয়তম অভিনেতা অমিতাভ বচ্চনকে কাজে লাগিয়েছেন শুধু ধারাভাষ্যকার হিসেবে। আবারও ওই একই কাজে অংশ নিতে যাচ্ছেন এই নামকরা অভিনেতা। জানিয়েছে ইন্ডিয়াএফএমডটকম।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2007, 08:23 PM

Updated : 26 Apr 2022, 02:02 PM

কোরিওগ্রাফার থেকে পরিচালক বনে যাওয়া গনেশ আচারিয়ার পয়লা ছবি ‘স্বামী’ তে কণ্ঠ দেবেন অমিতাভ। ছবির প্রযোজকও গনেশ।  গনেশ বলেন ‘অমিতাভের তুফান ছবির কোরিওগ্রাফির কাজ করেছিলাম আমি।  সেটাই ছিল চলচ্চিত্রে আমার প্রথম কোরিওগ্রাফির কাজ। এখন অমিতাভ আমার ছবিতে কাজ করছেন ধারাভাষ্যকার হিসেবে।”

সতরঞ্জ কে খিলাড়িতে বিশ্ববিখ্যাত পরিচালকের সঙ্গে সেবার বিনা সম্মানীতে কাজ করেছিলেন কিনা জানা যায়নি, তবে এবার গনেশের সৌজন্যে কোনরকম সম্মানী নিচ্ছেন না অমিতাভ।