বব ডিলান দুটো গ্রামি জিতেছেন
আমেরিকা ইউরোপে শীর্ষ তালিকায় জায়গা করে নেওয়া বব ডিলানের অ্যালবাম গ্রামি প্রতিযোগিতায় অ্যালবাম অফ দি ইয়ার ক্যাটাগরিতে মনোনয়ন না পেলেও দুটো সান্তনা পুরষ্কার পেয়েছেন এই কিংবদন্তীর গায়ক।
তার ‘মডার্ন টাইমস’ নামের ওই অ্যালবাম সেরা সমসাময়িক লোকগান হিসেবে পুরষ্কৃত হয়। ডিলানের কম্পোজ করা ‘সামবডি বেবি’ সলো রক ভোকাল পারফমেন্সের জন্যও পুরষ্কৃত হয়। এটি একটা আইপড টেলিভিশনের বিজ্ঞাপনে ব্যবহৃত হয়েছিল গত বছর। তবে রক সং এর দৌড়ে এটা রেড হট চিলি পিপারস এর ‘ড্যানি ক্যালিফোর্নিয়া’র কাছে হেরে যায়।
পুরষ্কার গ্রহণের জন্য অনুষ্ঠানে হাজির ছিলেন না ডিলান।
এর আগে ১৯৮৮ সালে তাঁর ‘টাইম আউট অফ মাইনড’ ও ২০০২ সালে ‘লাভ অ্যান্ড থেপ্ট’ অ্যালবামের জন্য তিনি গ্রামি জিতেছিলেন। তারও আগে ১৯৮০ সালে রক ভোকাল ক্যাটাগরিতে তিনি ‘গট্টা সার্ভ সামবডি’ অ্যালবামের জন্য গ্রামি জেতেন।
‘লাভ অ্যান্ড থেপ্ট’ এর পরে ‘মডার্ন টাইমস’ই তার প্রথম অ্যালবাম। ২০০৬ সালের সেপ্টেম্বরে এটা মার্কিন টপ চার্টে ১ নম্বর আসন দখল করেছিল। ডিলানের বয়স এখন ৬৫।
