২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টারের গ্রামি জয়

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার এ বছর গ্রামি পুরষ্কার পেলেন। রোববার স্পোকেন ওয়ার্ড ক্যাটাগরিতে তার বেস্ট সেলার অডিও বুক ‘আওয়ার এনডেঞ্জারড ভ্যালুজ : আমেরিকাস মরাল ক্রাইসিস’ এর জন্য তাকে এই পুরষ্কার দেওয়া হয়। লস এঞ্জেলসের স্ট্যাপলস সেন্টারে সঙ্গীতাঙ্গনের সবচেয়ে বড় এই পুরষ্কার প্রদানের সময় কার্টার উপস্থিত ছিলেন না।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2007, 03:54 PM

Updated : 26 Apr 2022, 02:02 PM

৮২ বছর বয়ষ্ক এই সাবেক রাষ্ট্রপতি অভিনেত্রী রুবি ডি ও তার প্রয়াত স্বামী অসি ডেভিসের সাথে যৌথভাবে এ পুরষ্কার লাভ করেন। পরের দুজন পুরষ্কার পেয়েছেন ‘উইথ অসি অ্যান্ড রুবি : ইন দিস লাইফ টুগেদার’ এর জন্য। খ্যাতিমান অভিনেতা ডেভিস গণ অধিকার আন্দোলনের সক্রিয় কর্মীও ছিলেন। ২০০৫ সালে ৮৭ বছর বয়সে তিনি মারা যান।

রোববার জিমি কার্টারের সাথে যৌথভাবে পুরষ্কার বিজয়ী ডি অবশ্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পুরষ্কার নিয়ে তিনি বলেন, “ মনে হচ্ছে আমি এক রক স্টার বা এরকম কিছু।” তার স্বামীর প্রসঙ্গ তুলে বলেন, “আমার বিশ্বাস ও আজ এখানে রয়েছে।”

এই ক্যাটাগরিতে আরো মনোনয়ন পেয়েছিলেন বব নিউহার্ট, বিল মাহের ও আল ফ্রাঙ্কেন।

২০০৪ ও ২০০৫ সালে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনও স্পোকেন ওয়ার্ড ক্যাটাগরিতে গ্রামি জিতেছেন। তারও আগে ১৯৯৭ সালে হিলারী ক্লিন্টন একই ক্যাটাগরিতে পেয়েছেন এই পুরষ্কার।

রাষ্ট্রপতি মনোনয়নের লড়াইয়ে ক্লিন্টনের প্রতিদ্ধন্ধী ছিলেন যে মার্কিন সিনেটর বারাক ওবামা তিনিও তার ‘ড্রিমস ফ্রম মাই ফাদার’ অডিও বুকের জন্য এই পুরষ্কার পান।