২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভ্যালেন্টাইন ডে উপলক্ষে কেবিসির অন্যরকম আয়োজন

ভ্যালেন্টাইন ডে আসতে আরো দু’দিন বাকী। দিনটিকে সামনে রেখে নানারকম অনুষ্ঠানের আয়োজন চলছে সর্বত্র।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2007, 06:49 PM

Updated : 26 Apr 2022, 02:02 PM

গনমাধ্যমেও সাজানো হচ্ছে বিভিন্ন অনুষ্ঠান। ভারতীয় চ্যানেল স্টারপ্লাসের জনপ্রিয় কুইজ প্রতিযোগিতার আসর কৌন বনেগা ক্রোড়পতিও উপস্থাপিত হবে একটু ভিন্নভাবে। এ উপলক্ষে বুধবার বলিউডের খ্যাতিমান তারকা জুটিদের নিয়ে সওয়াল  -  জবাবের আসরে বসবেন শাহরুখ খান। তারকারা হলেন মালাইকা অরোরা  -- আরবাজ খান,  ফারহান  -  জয়া আখতার, করণ জোহর  --  ফারহান খান। ভারতীয় একাধিক বিনোদন সাইট সুত্রে এ তথ্য জানা গেছে।

১৪ ফেব্র“য়ারির কৌন বনেগা ক্রোড়পতি হবে দ’ুঘন্টাব্যাপী। শাহরুখ খান ও মি. কম্পিউটার হালকা চালেই করবেন প্রশ্ন। জবাব দিয়ে পাওয়া পুরষ্কারের অর্থ পুরোটাই তারকারা জনকল্যানকর কোন কাজে দান করে দেবেন। আরবাজ ও মালাইকার অর্থ যাবে বয়ষ্কনিবাস সেন্ট অ্যান্থনিস হোম এ। জয়া ও ফারহান আখতারেরটা যাবে নিবারা হাক ওয়েলফেয়ারে। আর করণ ও ফারহান খানের অর্থ পাবে বল জীবন ট্রাস্ট।

সওয়াল  -  জবাব শেষে এই তিন জুটি শাহরুখ খানের করা কৌন বনেগা ক্রোড়পতির সুচনা সঙ্গীত ‘করলে করলে তু এক সওয়াল’ এর তালে তালে নাচবেন।