২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কল্পনা চাওলা অ্যাওয়ার্ড পেলেন নন্দিতা দাস

ভারতীয় মহাকাশচারী কল্পনা চাওলার চতুর্থ মৃতুবার্ষিকীতে তার স্মরণে প্রবর্তিত কল্পনা চাওলা অ্যাওযার্ড পেলেন তারই এক ভক্ত তারকা নন্দিতা দাস। শুক্রবার পাঞ্জাব ইঞ্জিনিয়ারিং কলেজ ওল্ড বয়েজ অ্যাসোসিয়েশন এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে নন্দিতার হাতে পুরষ্কার তুলে দেন কল্পনার বাবা বানারসি লাল চাওলা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2007, 01:45 PM

Updated : 26 Apr 2022, 02:01 PM

আরো বেশ কিছু পুরষ্কার পেলেও এই পুরষ্কারটি নন্দিতার জন্য বিশেষ একটি প্রাপ্তি। কারণ নন্দিতা বহুবার বলেছেন কল্পনা ছিলেন তাঁর আইডল। কল্পনার বাবার হাত থেকে পুরষ্কার নিতে পেরে তাই তার আনন্দও অনেক ।

নন্দিতা সর্বশেষ চিত্র পালেকরের দ্বিভাষিক ছবি ‘মাটি মায়’ এ অভিনয় করেন। ওই ছবিতে তার স্বামীর ভুমিকায় অভিনয় করেন অতুল কুলকার্নি।