৯ ও ১২ ফেব্রুয়ারি বৃটেনের রাণী ও টনি ব্লেয়ারের সাথে মধ্যাহ্নভোজ করবেন শিল্পা
‘সেলিব্রিটি বিগ ব্রাদার’ এর খ্যাতির পরে এখন শিল্পা শেঠীর ব্যাপার স্যাপারই আলাদা। ভীষন ব্যস্ত এখন এই বলিউড তারকা। দুনিয়ার নামকরা সব বিনোদন পত্রিকা তার সাক্ষাৎকার নেওয়ার জন্য মুখিয়ে আছে। কিন্তু শিল্পার শিডিউল পাওয়াই মুশকিল। এর মধ্যে আগামী ৭ ফেব্র“য়ারি ও ১২ ফেব্র“য়ারি তিনি কাউকেই সময় দিতে পারবেন না। ও দুটো দিন আলাদা করে রেখেছেন বৃটেনের রাণী আর প্রধানমন্ত্রীর জন্য।
ইন্ডিয়াএফএম নিউজ ব্যুরো জানিয়েছে, ৭ ফেব্র“য়ারি ইংলন্ডের প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার ও ১২ তারিখ বৃটেনের রাণী এলিজাবেথের সঙ্গে মধ্যাহ্নভোজ সারবেন তিনি। বৃটেনের এই শীর্ষ দুই ব্যাক্তিত্বের সঙ্গে সাথের আনন্দে আর উত্তেজনায় উদ্বেল শিল্পা। তবে বলেছেন, তার বেশি আনন্দ হচ্ছে ইংলন্ডে উত্তমরুপে ভারতের প্রতিনিধিত্ব করতে পারছেন বলে।
লন্ডনে শিল্পার এই সমাদর দেখে ভারতবাসী মাত্রেই খুশি। তবে দুঃশ্চিন্তার ভাঁজ পরেছে কিছু প্রযোজক পরিচালকের কপালে। লন্ডন জয় করে দেশে ফেরার পর এ মেয়েকে আর বাগে রাখা যাবে কিনা সেটাই ভাবছেন তারা। ইউটিভির রাম মিরচন্দনি বলেছেনও সে কথা, “আমরা আগের শিল্পাকেই ফিরে পেতে চাই। আন্তর্জাতিক খ্যাতি তার মনোজগতে কোন বদল ঘটাবে না আশা করি।” তবে শিল্পার এই খ্যাতি লন্ডনে মিরচন্দনির পরবর্তী ছবি ‘ মেট্রো ’ হিট করানোর ব্যাপারে যে বেশ কাজে লাগবে সেটা ভেবে তিনি বেশ আমোদও পাচ্ছেন। লন্ডনে এখন অনেক ব্যবসায়িক প্রতিষ্ঠানই শিল্পা ও তার ছবির সাথে নিজেকে জড়াতে চাইবে এটা মিরসাহেব খুব ভালোভাবেই বুঝতে পারছেন। আগামী মাসেই লন্ডনে মেট্রোর প্রিমিয়ার অনুষ্ঠিত হবে।
ফেব্র“য়ারির ১৫ তারিকে শিল্পা ভারতমাতার কোলে ফিরে আসছেন। বিগ ব্রাদার গোলযোগের পর ‘মেট্রো’ই হবে তার প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি। ছবিটি তার বলিউড ক্যারিয়ারেও নতুন মাত্রা যোগ করবে বলে আশা করছেন অনেকেই।
