২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাংখিতা রমনীদের তালিকার শীর্ষে আছেন বিয়ন্স

‘ড্রিমগার্লস’ এর গায়িকা - অভিনেত্রী বিয়ন্স নোলেস এক পাঠক জরিপে এ বছরের সবচেয়ে কাংখিতা রমণী হিসেবে নির্বাচিত হয়েছেন। বার্ষিক এই পাঠক জরিপের ফলটি বুধবার জনপ্রিয় লাইফস্টাইল ওয়েবসাইট আস্কমেনডটকমে প্রকাশ করা হয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 01 Feb 2007, 03:15 PM

Updated : 26 Apr 2022, 02:00 PM

গত বছরে আস্কমেন এর এই তালিকায় তার অবস্থান ছিল ৫০ নম্বরে। উল্লেখ্য, ১৮ থেকে ৩৪ বছর বয়সী পাঠকদের ভোটের ভিত্তিতে এই তালিকা তৈরি করা হয়।

বিয়ন্স গিসেল নোলেস ১৯৮১ সালের ৪ সেপ্টেম্বর আমেরিকায় জন্মগ্রহণ করেন। একাধারে গায়িকা, নায়িকা, গীতিকার, প্রযোজক, নৃত্যশিল্পী, ফ্যাশন ডিজাইনার ও মডেল এই শিল্পী ‘আর অ্যান্ড বি গার্ল’  গ্র“পের মাধ্যমে গানের জগতে বিপুলভাবে পরিচিতি পান। বিক্রির দিক থেকে সর্বকালের সেরা মহিলা দল হিসেবে এই ব্যান্ডগ্র“পটি পরিচিত। এ পর্যন্ত সাড়ে ৫ কোটিরও বেশি অ্যালবাম বিক্রি হয়েছে তাদের। ২০০৩ সালে বিয়ন্সের প্রথম একক অ্যালবাম ‘ডেঞ্জারাসলি ইন লাভ’ প্রকাশিত হয়ে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের শীর্ষতালিকায় জায়গা করে নেয়।

এ বছর ‘ড্রিমগার্লস’ ছবিতে গায়িকা ডায়ানা রসের মতো একটি চরিত্রে অভিনয়ের সুবাদে বিয়ন্স গোল্ডেন গ্লোব মনোনয়নও পান। ‘ড্রিমগার্লস’ এর মঞ্চ সংস্করণ আগে ব্রডওয়ের থিয়েটারেও আলোড়ন তুলেছিল। অস্কারে এ ছবিটি ৯টি ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছে।

অস্কমেনডটকম কানাডাভিত্তিক ফ্রি অনলাইন পোর্টালটি ১৯৯৯ সালের আগস্টে  চালু হয়। পুরুষদের লাইফস্টাইল বিষয়ে সবচেয়ে বড় পোর্টাল এটি। এওএল এবং এমএসএন এই পোর্টালের সাথে যুক্ত রয়েছে। ২০০৫ সালে ৬১ লাখ ব্যবহারকারী তাদের ওয়েবসাইট ভিজিট করেছে বলে তারা দাবি করে। আস্কমেনডটকমের নানা কর্মকান্ডের মধ্যে অন্যতম হলো পাঠকদের ভোটের ভিত্তিতে বছরের সেরা কাংখিতা রমণী ও সেরা কাংখিত পুরুষদের তালিকা প্রকাশ।

এ বছরে আস্কমেন এর তালিকায় বিয়ন্সের পরে রয়েছে স্কারলেট জোহানসন। তৃতীয় অবস্থানটি দখল করেছেন জেসিকা অ্যালবা।

২০০১ সাল থেকে পাঠকদের ভোটে এই তালিকা প্রকাশ করা হচ্ছে। এ বছর আস্কমেনডটকমের এই নির্বাচনে প্রায় ৮৫ লাখ ভোটার অংশ নিয়েছেন বলে আস্কমেন দাবি করে।