ডিসেম্বর ২৭ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- গীতিকার, সঙ্গীত পরিচালক কিংবা গায়ক হিসেবেই পরিচিত ছিলেন তারা। বিভিন্ন রিয়ালিটি শো'র কল্যানে এখন তাদের আরেক পরিচয় 'বিচারক'। এই নতুন পরিচয়েই জাভেদ আখতার, ললিত পন্ডিত ও অলকা ইয়াগনিক হাজির হচ্ছেন রুপালী পর্দায়। চলতি সপ্তাহে এক চলচ্চিত্রের শুটিংয়ে অংশ নিয়েছেন তারা। খবর ভারতীয় ওয়েবসাইটের।
পরিচালক মধুরিতা আনন্দের 'মেরে খোয়াব মে যো আয়ে' ছবিতে দেখা যাবে বলিউডের সঙ্গীত জগতের এই তিন তারকাকে। ছবিতেও তারা বিচারকের ভূমিকায় অভিনয় করবেন।
এ বছর ললিত পন্ডিতের 'লাইফ মে কভি কভি' অ্যালবামটি প্রকাশিত হয়েছে। রেড চিলি'স এন্টারটেইনমেন্টের 'দুলহা মিল গ্যায়া' সহ বেশ কিছু ছবির সঙ্গীত পরিচালনা করেন তিনি। জাভেদ আখতার লিখেছেন 'ওম শান্তি ওম' ও 'নমস্তে লন্ডন' ছবির গান। 'গুরু' সহ বেশ কিছু ছবিতে কণ্ঠ দিয়েছেন অলকা ইয়াগনিক।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এমডিএস/এমআইআর/১৮০৮ ঘ
bdnews24