ডিসেম্বর ২৭ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- বাবা অর্মত্য সেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ আর মা নবনীতা দেব সেন বাংলা সাহিত্যের খ্যাতিমান লেখিকা। তবে বাবা-মার পরিচয় নয়, নিজের যোগ্যতা বলেই বলিউডে জায়গা করে নিয়েছেন নন্দনা সেন। সঞ্জং লীলা বানসালীর 'ব্ল্যাক' ছবিতে রানী মুখার্জীর বোনের চরিত্রে অভিনয় করে বেশ সুনাম কুড়িয়েছেন। তার অভিনীত ছবিগুলোর মধ্যে রয়েছে 'গুড়িয়া', 'ফরএভার', 'দি ওয়ার উইদিন', 'ট্যাঙ্গো চার্লি', 'স্ট্রেঞ্জারস', 'মেরিগোল্ড'। নন্দনা অভিনীত আরো গোটা দশেক ছবি রয়েছে মুক্তির অপেক্ষায়। স
bdnews24