২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'কৃশ' এর সিকুয়েলে খলনায়ক শাহরুখ, পরিচালনায় রাকেশ ওমপ্রকাশ মেহরা

সবকিছু ঠিক থাকলে রাকেশ রোশান প্রযোজিত 'কৃশ টু' ছবিটি পরিচালনা করবেন 'রং দে বাসন্তী' খ্যাত রাকেশ ওমপ্রকাশ মেহরা আর এতে খলনায়কের ভূমিকায় থাকবেন শাহরুখ খান। খবর ভারতীয় ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2007, 12:19 PM

Updated : 26 Aug 2022, 09:09 PM

ডিসেম্বর ২৬ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- সবকিছু ঠিক থাকলে রাকেশ রোশান প্রযোজিত 'কৃশ টু' ছবিটি পরিচালনা করবেন 'রং দে বাসন্তী' খ্যাত রাকেশ ওমপ্রকাশ মেহরা আর এতে খলনায়কের ভূমিকায় থাকবেন শাহরুখ খান। খবর ভারতীয় ওয়েবসাইটের। রোশান পরিবারের সঙ্গে ঘনিষ্ট একটি সূত্র জানিয়েছে, "হৃত্বিক মেহরার সঙ্গে কাজ করার ব্যাপারে খুবই আগ্রহী ছিলেন। ফলে রাকেশ রোশান যখন সিদ্ধান্ত নেন যে তার বদলে ছবিটি মেহরাকেই পরিচালনা করতে বলবেন তখন হৃত্বিক বেশ খুশি হন। চিত্রনাট্য তৈরি হওয়ার পর রোশান পরিবারের একজন এ ছবিতে শাহরুখকে খলনায়ক হিসেবে নেওয়ার পরামর্শ দেন। নায়কের মতোই অমিত শক্তির অধিকারী হবে ছবির খলনায়ক। ছবির শেষে এই দুই শক্তিধরের লড়াই হবে। রাকেশ মেহরা ইতোমধ্যে চিত্রনাট্য নিয়ে শাহরুখের সঙ্গে আলাপ করেছেন। শাহরুখ আইডিয়াটা পছন্দ করেছেন। তবে তিনি চরিত্রটি সম্পর্কে আরেকটু বিস্তারিত জানতে চেয়েছেন। সবকিছু ঠিক থাকলে শিঘ্রই ছবির কাজ শুরু হবে।" এর আগে শাহরুখ ও হৃত্বিক 'কভি খুশি কভি গম' ছবিতে একত্রে কাজ করেছেন। 'কৃশ টু' ছবিতে তারা প্রথম বারের মতো পরষ্পরের মুখোমুখি হবেন। এ ব্যাপারে জানতে চাওয়া হলে রাকেশ রোশান বলেন, "আমরা বিষয়টি নিয়ে আলাপ আলোচনা করছি এখনো। বিস্তারিত আলোচনা শেষে আমরা আনুষ্ঠানিকভাবে জানাব আমরা কী করতে যাচ্ছি।" বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এএন/এমআইআর/১৭৫৭ ঘ