২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিয়ে করলেন চিত্রনায়ক রিয়াজ

মঙ্গলবার সন্ধ্যায় বিয়ে করেছেন চিত্রনায়ক রিয়াজ। বিয়ের কন্যা ২০০৪ সালে বিনোদন বিচিত্রার ফটো সুন্দরী প্রতিযোগিতায় শ্রেষ্ঠ সুন্দরী নির্বাচিত মডেল মুশফিকা তিনা। রিয়াজের মা আয়েশা খাতুন বিয়ের খবরটি নিশ্চিত করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2007, 07:35 PM

Updated : 26 Aug 2022, 09:07 PM

ঢাকা, ডিসেম্বর ১৯ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) --- মঙ্গলবার সন্ধ্যায় বিয়ে করেছেন চিত্রনায়ক রিয়াজ। বিয়ের কন্যা ২০০৪ সালে বিনোদন বিচিত্রার ফটো সুন্দরী প্রতিযোগিতায় শ্রেষ্ঠ সুন্দরী নির্বাচিত মডেল মুশফিকা তিনা। রিয়াজের মা আয়েশা খাতুন বিয়ের খবরটি নিশ্চিত করেছেন। রিয়াজ এবং তিনা বেশ কয়েক বছর ধরে একই ভবনের ভিন্ন ফ্ল্যাটে বাস করে আসছিলেন। বিয়ের পর দুজন এখন রিয়াজের ফ্ল্যাটে উঠেছেন। তিনাদের বাসায় একান্ত ঘরোয়া পরিবেশে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন রিয়াজের মা। মুশফিকা তিনা সানসিল্ক শ্যাম্পু, মেরিল অলিভ অয়েলসহ বেশ কয়েকটি পন্যের বিজ্ঞাপনের মডেল হয়েছেন। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এএল/এমডিকে/০০৩৫ ঘ.