২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জুনিয়র মিস আমেরিকা নোরা আলী বাংলাদেশে আসছেন

বাংলাদেশী বংশোদ্ভূত জুনিয়র মিস আমেরিকা নোরা আলী আগামী ২২ ডিসেম্বর বাংলাদেশে আসছেন। যুক্তরাষ্ট্রের সংগঠন কচি কন্ঠের আসর এর একটি অনুষ্ঠানে অংশ নিতে তিনি বাংলাদেশে আসছেন বলে জানিয়েছেন ইন্টারন্যাশনাল চিল্ড্রেনস ফেস্টিভ্যালের সদস্য সচিব আশরাফুল আলম খোকন। বাংলাদেশে ১০ দিনের সফরে নোরা বেশ কয়েকটি অনুষ্ঠানে যোগ দেবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2007, 06:32 AM

Updated : 26 Aug 2022, 09:08 PM

ঢাকা, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- বাংলাদেশী বংশোদ্ভূত জুনিয়র মিস আমেরিকা নোরা আলী আগামী ২২ ডিসেম্বর বাংলাদেশে আসছেন। যুক্তরাষ্ট্রের সংগঠন কচি কন্ঠের আসর এর একটি অনুষ্ঠানে অংশ নিতে তিনি বাংলাদেশে আসছেন বলে জানিয়েছেন ইন্টারন্যাশনাল চিল্ড্রেনস ফেস্টিভ্যালের সদস্য সচিব আশরাফুল আলম খোকন। বাংলাদেশে ১০ দিনের সফরে নোরা বেশ কয়েকটি অনুষ্ঠানে যোগ দেবেন। যুক্তরাষ্ট্রে স্কুল ছাত্রীদের মধ্যে অনুষ্ঠিত 'জুনিয়র মিস' প্রতিযোগিতায় সেরা সুন্দরীর মুকুট জিতেন বাংলাদেশী বংশোদ্ভুত নোরা আলী। গত ৩০ জুন আলাবামা অঙ্গরাজ্যের মোবাইল সিভিক সেন্টার থিয়েটার হলে এ সুন্দরী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এটি ছিল যুক্তরাষ্ট্রের ৫০তম বার্ষিক জুনিয়র মিস প্রতিযোগিতা। পুরস্কার হিসেবে নোরা আলী পান ৫০ হাজার ডলারের বৃত্তি। এ বৃত্তি নিয়ে তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাবেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএ/এসকে/১২২১ঘ.