২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'ঝলক দিখলা যা'র দ্বিতীয় মৌসুমে বিজয়ী প্রাচী দেশাই

ভারতের সনি চ্যানেলের জনপ্রিয় নাচের প্রতিযোগিতা 'ঝলক দিখলা যা'র দ্বিতীয় মৌসুমের চূড়ান্ত প্রতিযোগিতায় বিজয়ী হলেন প্রাচী দেশাই। চূড়ান্ত পর্বে তিনি অপর দুই প্রতিযোগী সন্ধ্যা মৃদুল ও জয়ী ভানুশালীকে হারিয়ে প্রথম স্থান অধিকার করেন তারা। খবর ভারতীয় একটি ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2007, 03:37 PM

Updated : 26 Aug 2022, 09:06 PM

ডিসেম্বর ১৬ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- ভারতের সনি চ্যানেলের জনপ্রিয় নাচের প্রতিযোগিতা 'ঝলক দিখলা যা'র দ্বিতীয় মৌসুমের চূড়ান্ত প্রতিযোগিতায় বিজয়ী হলেন প্রাচী দেশাই। চূড়ান্ত পর্বে তিনি অপর দুই প্রতিযোগী সন্ধ্যা মৃদুল ও জয়ী ভানুশালীকে হারিয়ে প্রথম স্থান অধিকার করেন তারা। খবর ভারতীয় একটি ওয়েবসাইটের। প্রতিযোগিতার এক পর্যায়ে বাদ পরে যাওয়া প্রাচী ওয়াইল্ড কার্ড পাওয়ার পর ফিরে এসে দারুন পারফরমেন্স দেখান গত কয়েক পর্বে। প্রাচীর কোরিওগ্রাফার দীপক সিংও ছিলেন অনবদ্য। চূড়ান্ত পর্বের অনুষ্ঠানে বিচারকদেরকে তিনি যেমন মুগ্ধ করেন পাশাপাশি তুমুল দর্শক সমর্থনও পান। ১৭ বছর বয়সে প্রাচী বালাজি টেলিফিল্মস এর হিন্দি সিরিয়ালে অভিনয় শুরু করেন। এখন বলিউডেও ছবি করার প্রস্তাব পাচ্ছেন তিনি। ইতিমধ্যে পরিচালক ফারহান আক্তারের ছবিতে অভিনয় করবেন বলে নিশ্চিত করেছেন। চূড়ান্ত পর্বে তারকা বিচারকদের মধ্যে উপস্থিত ছিলেন অক্ষয় খান্না এবং ক্যাটরিনা কাইফ। অনুষ্ঠান উপস্থাপনা করেন মোনা সিং ও রোহিত। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এমডিএস/এমআইআর/২১২৭ ঘ