ডিসেম্বর ১৪ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- অভিনেতা ও পরিচালক রিচার্ড অ্যাটেনবারো আবার অভিনয় শুরু করতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন। স্টিভেন স্পিলবার্গ যদি জুরাসিক পার্ক এর চতুর্থ সিকুয়েল নিয়ে কাজ শুরু করেন তাহলেই এটা সম্ভব হবে বলে জানিয়েছেন এই ব্রিটিশ লর্ড। খবর বৃটিশ ওয়েবসাইটের।
বেলফাস্টে তার সর্বশেষ চলচ্চিত্র 'ক্লোজিং দি রিং' এর বিশ্ব প্রিমিয়ারের প্রাক্কালে খ্যাতিমান পরিচালক বলেন, "যদি স্টিভেন হঠাৎ করে বলে যে সে জুরাসিক পার্ক ফোর এর কাজ শুরু করতে যাচ্ছে তাহলে আমি তার সঙ্গে কাজ করতে রাজী আছি।"
অ্যাটেনবারো বলেন, "যদি ছবিতে আমার সংলাপগুলো খুব বেশি বা খুব দীর্ঘ না হয়, তাহলে আমি অভিনয় করতে রাজী আছি।"
স্টিভেন স্পিলবার্গের সঙ্গে এর আগে জুরাসিক পার্ক সিরিজের দুটো ছবিতে অভিনয় করেছেন অ্যাটেনবারো।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এএন/এমআইআর/২০৪৬ ঘ
bdnews24