২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মা হলেন দীপা খন্দকার

পুত্র সন্তানের মা হলেন মিনি পর্দার অভিনেত্রী দীপা খন্দকার। ১২ ডিসেম্বর মঙ্গলবার রাত এগারটায় রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি পুত্র সন্তানের জন্ম দেন। নবজাতকের নাম এখনো রাখা হয়নি। হাসপাতাল সুত্রে জানা গেছে, সিজার অপারেশনের মাধ্যমে সন্তানের জন্ম হয়েছে। বর্তমানে নবজাতক সুস্থ থাকলেও দীপাকে এখনো লেবার রুমে রাখা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2007, 05:43 PM

Updated : 26 Aug 2022, 09:05 PM

ডিসেম্বর ১৩ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- পুত্র সন্তানের মা হলেন মিনি পর্দার অভিনেত্রী দীপা খন্দকার। ১২ ডিসেম্বর মঙ্গলবার রাত এগারটায় রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি পুত্র সন্তানের জন্ম দেন। নবজাতকের নাম এখনো রাখা হয়নি। হাসপাতাল সুত্রে জানা গেছে, সিজার অপারেশনের মাধ্যমে সন্তানের জন্ম হয়েছে। বর্তমানে নবজাতক সুস্থ থাকলেও দীপাকে এখনো লেবার রুমে রাখা হয়েছে। দীপা বর্তমানে অচেতন অবস্থায় রয়েছেন। তিনি প্রফেসর ডা: সুলতানা রাজিয়ার চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালে দীপার স্বামী শাহেদ আলী সুজন ও দুই পরিবারের নিকটাত্মীয়রা উপস্থিত রয়েছেন। দীপা খন্দকারের স্বামী নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের প্রধান সহকারী পরিচালক শাহেদ আলী সুজন পিতা হবার অনুভূতি জানাতে গিয়ে বলেন, "খুব ভালো লাগছে। একটি নতুন ধরনের সম্পর্কের সঙ্গে যুক্ত হলাম। আমি যে কোনো সম্পর্কের চেয়ে বন্ধুত্বে বিশ্বাস করি। সন্তানের সঙ্গে বাবার সম্পর্ক বন্ধুত্বপূর্ণ হওয়া উচিত বলে আমি মনে করি। সেভাবে দেখলে নতুন একজন বন্ধু যোগ হলো আমার জীবনে।" দীর্ঘ দিন সম্পর্কের পর গত বছরের প্রথম দিকে দীপা ও সুজন বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এনএল/এমআইআর/২৩১১ ঘ.