১৩ ডিসেম্বর (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- ভারতের স্টার প্লাস চ্যানেলের জনপ্রিয় সিরিয়াল 'কাহানি ঘর ঘর কি'র পার্বতী চরিত্রে রুপদানকারী সাক্ষী তানওয়ার এবার চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন। ছবির প্রধান চরিত্রে থাকবেন তুষার কাপুর এবং রাইমা সেন। ছবিটি পরিচালনা করছেন শচীন ওয়ার্দি। খবর ভারতীয় একটি ওয়েবসাইটের ।
এ কমেডি ছবিটি তিনটি চরিত্রকে কেন্দ্র করে গড়ে উঠেছে। এতে একটি বিশেষ চরিত্রে অভিনয় করছেন মহেশ ভাট।
একতা নিশ্চিত করে বলেছেন, "পার্বতী চরিত্রে তনওয়ার অভিনয় করছে।" তিনি আরো বলেন, "এটি একটি হাসির ছবি। ছবিতে পার্বতী চরিত্রটি 'কাহানি ঘর ঘর কি'র মতোই শেষ হবে। তবে এতে হঠাৎ আন্ডারওয়ার্ল্ড ডনের উপস্থিতি ঘটবে যে পার্বতীকে রক্ষা করবে।"
ছবির পরিচালক শচীন 'ট্রাফিক সিগনাল' এর কাহিনীকার ছিলেন।
ছবিটি ২০০৮ এ মুক্তি পাবে।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এমডিএস/এমআইআর/১৮৩৮ ঘ
bdnews24