২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবে ছবি জমা দেওয়ার সময় বেড়েছে

চলচ্চিত্র উৎসব ২০০৮ এ চলচ্চিত্র জমা দেয়ার সময় সীমা বেড়েছে। ১৫ ডিসেম্বরের পরিবর্তে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত আগ্রহী নির্মাতারা এই উৎসবে ছবি জমা দিতে পারবেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে উৎসব কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2007, 11:19 AM

Updated : 26 Aug 2022, 09:05 PM

ডিসেম্বর ১২ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- চলচ্চিত্র উৎসব ২০০৮ এ চলচ্চিত্র জমা দেয়ার সময় সীমা বেড়েছে। ১৫ ডিসেম্বরের পরিবর্তে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত আগ্রহী নির্মাতারা এই উৎসবে ছবি জমা দিতে পারবেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে উৎসব কর্তৃপক্ষ। ২০০৮ সালের ১৪ থেকে ২২ ফেব্র"য়ারি ঢাকায় অনুষ্ঠিত হবে ১০ম আর্ন্তজাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসব। উৎসবে ছবি জমা দেয়ার নিয়মাবলী ও এন্ট্রি ফর্ম বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম ও উৎসব কার্যালয় (১০৮, আজিজ সুপার মার্কেট, তৃতীয় তলা, শাহবাগ) থেকে পাওয়া যাচ্ছে। এছাড়া অনলাইনেও (িি.িরংরভভ.ড়ৎম) এন্ট্রি ফর্ম পূরণ করে পাঠানো যাবে। বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের আয়োজনে অনুষ্ঠেয় এ আর্ন্তজাতিক উৎসব এবার থেকে প্রতিযোগিতামূলক হচ্ছে। কাহিনীচিত্র ও প্রামাণ্যচিত্র এই দুটি বিভাগে এ পুরস্কার দেয়া হবে। ২০০৫ সালের আগস্ট মাসের পর নির্মিত এবং ৬০ মিনিটের কম দৈর্ঘ্যের যে কোন প্রামাণ্য বা কাহিনীচিত্র প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। বাংলাদেশের তরুণ চলচ্চিত্র নির্মাতাদের উৎসাহিত করার লক্ষ্যে আয়োজিত প্রতিযোগিতামূলক "স্বাধীন স্বল্পদৈর্ঘ্য" বিভাগে এবার ১০ মিনিট পর্যন্ত দৈর্ঘ্যরে ছবি জমা দেয়া যাবে। যে কোন ফরম্যাটে এমনকি মোবাইল ফোনে নির্মিত ছবিও এতে অংশ নিতে পারবে। এছাড়া অন্যান্যবারের মতো ইনফরমেশন বিভাগ, রেট্রোসপেকটিভ ও বিশেষ বিভাগ ছাড়াও উৎসব পরিচালকের পছন্দের ছবি নিয়ে একটি বিশেষ অধিবেশন থাকছে এবারের আয়োজনে। 'মুক্ত চলচ্চিত্র, মুক্ত প্রকাশ' শ্লোগান নিয়ে আয়োজিত এই উৎসবে ৩০ টি'রও অধিক দেশের দেড় শতাধিক নির্বাচিত চলচ্চিত্র প্রদর্শিত হবে। প্রদশর্নীর পাশাপাশি একটি আর্ন্তজাতিক সেমিনার ও একটি জাতীয় পর্যায়ের গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হবে। এশিয়ার অন্যতম এই চলচ্চিত্র উৎসবটি ১৯৮৮ সাল থেকে দু'বছর পর পর নিয়মিতভাবে শাহবাগের পাবলিক লাইব্রেরী মিলনায়তনে অনুষ্ঠিত হয়ে আসছে। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এমআইআর/ ১৭১৪ ঘ