ডিসেম্বর ১০ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- বলিউড চলচ্চিত্র পরিচালক করন জোহর এতদিন মিনি পর্দায় 'কফি উইথ করন' টক শো উপস্থাপনা করেছেন। এবার তাকে একটি মিউজিক্যাল রিয়েলিটি শোতে বিচারক হিসেবে দেখা যাবে। খবর ভারতীয ওয়েবসাইটের।
এনডিটিভি চ্যানেলে গানের এই অনুষ্ঠানটির নাম 'শাবা শাবা'। ২০০৮ সালের জানুয়ারি থেকে এই অনুষ্ঠানটির প্রচার শুরু হবে। অনুষ্ঠানটিতে আমন ভার্মা, অপুর্ব অগ্নিহোত্রী, জুহি পারমার, দিয়াঙ্কা ত্রিপতি, মৌনি রায়, নারায়ণী শাস্ত্রী, পুলকিত সম্রাট এবং সামিট রাঘবন
bdnews24