২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এশিয়ান আইডলের বিচারক হচ্ছেন অনু মালিক

এশিয়ান আইডল প্রতিযোগিতায় একমাত্র ভারতীয় বিচারক হিসেবে থাকবেন অনু মালিক। চলতি মাসেই ইন্দোনেশিয়ায় শুরু হবে এই গানের প্রতিযোগিতা। খবর ভারতীয় ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2007, 11:05 AM

Updated : 26 Aug 2022, 09:04 PM

ডিসেম্বর ৯ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- এশিয়ান আইডল প্রতিযোগিতায় একমাত্র ভারতীয় বিচারক হিসেবে থাকবেন অনু মালিক। চলতি মাসেই ইন্দোনেশিয়ায় শুরু হবে এই গানের প্রতিযোগিতা। খবর ভারতীয় ওয়েবসাইটের। এশিয়ার ৬টি দেশ ভারত, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ফিলিপাইন ও ভিয়েতনামের গায়করা এই প্রতিযোগিতায় অংশ নেবেন। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় পপ আইডল ফরম্যাটের এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ওই অনুষ্ঠানে যোগ দিতে ৯ ডিসেম্বর ভারত ত্যাগ করছেন সুরকার অনু। এক সপ্তাহ তিনি এশিয়ান আইডলের কাজে ব্যস্ত থাকবেন। এর আগে ইন্ডিয়ান আইডল প্রতিযোগিতার তিন বারই অনু মালিক ছিল নিয়মিত বিচারক। অনু বলেন, "আমি খুবই গর্বিত যে এশিয়ার অন্যান্য দেশের প্রতিযোগীদের বিচারের ভারও আমার উপর পরেছে। আমি একমাত্র ভারতীয় বিচারক এই প্রতিযোগিতায়। বাকীরা আসছেন অন্যান্য দেশ থেকে।" সঙ্গীত পরিচালক অনু মালিক এ বছর কেবল একটি ছবিরই সুর করতে পেরেছেন। ২০০৮ সালে তার সঙ্গীত পরিচালনায় ৬ টি ছবি মুক্তি পাবে। এর মধ্যে রয়েছে 'গুড লাক', 'অনামিকা', 'লাভ স্টোরি ২০৫০' ইত্যাদি। ঘটনাচক্রে ইন্ডিয়ান আইডল প্রতিযোগিতার আরেক বিচারক ও পপ গায়িকা আলিশা চিনয়ও এশিয়ান আইডল প্রতিযোগিতায় হাজির থাকবেন। তাকে দেখা যাবে ফলাফল ঘোষণার অনুষ্ঠানে। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এমআইআর/১৬৫৯ ঘ