২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জমি কেনার অপরাধে ক্ষতিপুরন দিতে হবে রাণী মুখার্জীকে

মহারাষ্ট্রের শ্রীর্দিতে এক খণ্ড বিতর্কিত জমি কিনে ফেঁসে গেছেন বলিউড তারকা রাণী মুখার্জী। এমতাবস্থায় স্থানীয় প্রশাসনকে ২.১ মিলিয়ন ভারতীয় রূপী ক্ষতিপুরণও দিতে হতে পারে রানীকে। খবর ভারতীয় ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2007, 09:04 AM

Updated : 26 Aug 2022, 09:04 PM

ডিসেম্বর ০৭ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- মহারাষ্ট্রের শ্রীর্দিতে এক খণ্ড বিতর্কিত জমি কিনে ফেঁসে গেছেন বলিউড তারকা রাণী মুখার্জী। এমতাবস্থায় স্থানীয় প্রশাসনকে ২.১ মিলিয়ন ভারতীয় রূপী ক্ষতিপুরণও দিতে হতে পারে রানীকে। খবর ভারতীয় ওয়েবসাইটের। রাণী মুখার্জীর জমি সংক্রান্ত মামলার প্রথম শুনানী মঙ্গলবার আহমদনগরে সাব-ডিভিশনাল অফিসে অনুষ্ঠিত হয়। এখানে রাণীর ব্যক্তিগত সেক্রেটারি এবং আইনজীবী উপস্থিত ছিলেন। এ প্রসঙ্গে আহমেদনগর সাব-ডিভিশনাল ম্যাজিট্রেট নন্দকুমার সুরিয়াভাসি জানান, "বেআইনি লেনদেন এবং পুর্বের রাজস্ব রেকর্ড বাতিল বিষয়ে মঙ্গলবার রানীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।" নন্দকুমার সুরিয়াভাসি আরো জানান, "জমি সংক্রান্ত আইনের ২৯ ধারা অনুযায়ী রাণীকে উক্ত জমির বাজার মুল্যের শতকরা ৭৫ভাগ সরকারকে ক্ষতিপুরণ হিসেবে দিতে হবে। এই হিসেবে তার ক্ষতিপুরণ দাড়াচ্ছে ২.১ মিলিয়ন ভারতীয় রূপী।" রাণী মুখার্জী ২০০৫ সালে সাম্পাত মোর নামের এক দালালের মাধ্যমে ১১ গান্টাস পরিমান জমি কিনেছিলেন। কিন্তু জেলার জমি কেনার শর্ত অনুযায়ী কেউ এ ধরনের ঝামেলাপুর্ণ জমি কিনতে চাইলে তাকে জেলা কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। সাম্পাত মোর ১৯৮০ সালে যখন তার নামে এই জমিটি কেনার সময় জমির নিবন্ধন করেননি। পরবর্তীতে তিনি রাণী মুখার্জীর কাছে এই জমিটি বিক্রি করেন। রাণী পুরোনো কাগজপত্র পরীক্ষা না করেই জমিটি কিনে ফেলেন। এদিকে রাণীকে ৩১ ডিসেম্বর দ্বিতীয় শুনানিতে উপস্থিত থাকতে বলা হয়েছে। পরবর্তীতে ডিভিশনাল কমিশনার চুড়ান্ত শুনানি এবং মামলার রায় ঘোষনা করবেন। রায়ের তারিখ এখনো জানা যায়নি। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এবি/এমডিকে/১৪৫৯ ঘ.