২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'আজা নাচলে'র উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে পাঞ্জাব সরকারও

মাধুরী দীক্ষিত অভিনীত 'আজা নাচলে' ছবি প্রদর্শনের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে পাঞ্জাব সরকার। গত রোববার এক সরকারি প্রজ্ঞাপন জারি করে এ নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়। খবর ভারতীয় একটি ওয়েবসাইটের ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2007, 11:31 AM

Updated : 26 Aug 2022, 09:02 PM

ডিসেম্বর ২ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- মাধুরী দীক্ষিত অভিনীত 'আজা নাচলে' ছবি প্রদর্শনের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে পাঞ্জাব সরকার। গত রোববার এক সরকারি প্রজ্ঞাপন জারি করে এ নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়। খবর ভারতীয় একটি ওয়েবসাইটের । পাঞ্জাব প্রদেশের মূখ্য মন্ত্রীর মূখ্য সচিব ডি সি গুরু জানান, গত রাতে এ সিদ্ধান্ত নেয়া হয়। 'আজা নাচলে' ছবির সুচনা সঙ্গীতে বিতর্কিত অনুষঙ্গ থাকার অভিযোগে পাঞ্জাব প্রদেশের প্রেক্ষাগৃহে ছবিটির প্রদর্শনী বন্ধ ছিল। রাজ্য সরকার জেলা ম্যাজিস্ট্রেটের কাছে ছবি সংশোধনের পর প্রদর্শনের ব্যাপারে জানতে চাইলে তিনি এ ব্যাপারে ইতিবাচক জবাব দেন। আইন শৃঙ্খলা রক্ষার্থে রাজ্য সরকার ছবিটি নিষিদ্ধ করে। এর একদিন পর উত্তর প্রদেশেও প্রেক্ষাগৃহ থেকে ছবিটি প্রত্যাহার করা হয়। সংশোধনের উত্তর প্রদেশ সরকার পুনরায় ছবিটি প্রদর্শনের অনুমতি দেয়। 'আজা নাচলে' ছবির প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মস এ অনাকাঙ্খিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে এবং বিতর্কিত গানের কথা দ্রুত সংশোধন করে। যশরাজ ফিল্মেসের পক্ষ থেকে যশ চোপড়া জানান , "কোনো ব্যক্তি বা স