২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৩০ নভেম্বর রাজ্জাক তনয় সম্রাটের অভিষেক

নায়করাজ রাজ্জাক তার ছোট ছেলে সম্রাটকে নায়ক হিসেবে দর্শকদের সামনে নিয়ে আসছেন 'আমি বাঁচতে চাই' ছবির মাধ্যমে। রাজ্জাক পরিচালিত, অভিনীত ও প্রযোজিত এই ছবিটি মুক্তি পাচ্ছে ৩০ নভেম্বর ঢাকাসহ সারাদেশে ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2007, 09:18 AM

Updated : 26 Aug 2022, 09:01 PM

নভেম্বর ২৯ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- নায়করাজ রাজ্জাক তার ছোট ছেলে সম্রাটকে নায়ক হিসেবে দর্শকদের সামনে নিয়ে আসছেন 'আমি বাঁচতে চাই' ছবির মাধ্যমে। রাজ্জাক পরিচালিত, অভিনীত ও প্রযোজিত এই ছবিটি মুক্তি পাচ্ছে ৩০ নভেম্বর ঢাকাসহ সারাদেশে । এর আগে রাজ্জাক বড় ছেলে বাপ্পারাজকে নায়ক হিসেবে নিয়ে এসেছিলেন রুপালী পর্দায়। ছোট মেয়ে ময়নাকেও শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে অঙ্গনে পরিচয় করিয়ে দিয়েছিলেন তিনি। 'আমি বাঁচতে চাই' ছবিটি সমসাময়িক সমস্যা নিয়ে নির্মাণ করা হয়েছে। মাদকের আগ্রাসন, সন্ত্রাস, অসুস্থ রাজনীতির শিকার যুব সমাজের অবক্ষয়ই ছবিটির মূল উপজীব্য। ছবিতে নতুন নায়ক সম্রাটের বিপরীতের অভিনয় করেছেন নায়িকা অপু বিশ্বাস। অন্যান্য অভিনেতাদের মধ্যে রয়েছেন মিজু আহমেদ, ফখরুল হাসান বৈরাগী, শহীদুল আলম সাচ্চু, বিজয় খান, রতন এবং দুটি বিশেষ চরিত্রে নায়ক ইলিয়াস কাঞ্চন ও জনা। ছবির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রাজ্জাক স্বয়ং। আরএস এন্টারটেইনমেন্ট প্রযোজিত ও পরিবেশিত 'আমি বাঁচতে চাই'র কাহিনী ও সংলাপ লিখেছেন ছটকু আহমেদ, চিত্রগ্রহণে আছেন রেজা লতিফ, সংগীত ইমন সাহা, নৃত্য ইমদাদুল হক খোকন ও আজীজ রেজা। ৩০ নভেম্বর শুক্রবার ছবিটি একযোগে প্রদর্শিত হবে দেশের প্রায় ৩৫টি প্রেক্ষাগৃহে। 'আমি বাঁচতে চাই' ছবি প্রসঙ্গে রাজ্জাক বলেন, "একটি সামাজিক দ্বন্দ্বমুখর গল্প নিয়ে নির্মিত হয়েছে। আমি মনে করি দর্শকরা একটি পরিচ্ছন্ন ও বিনোদন সমৃদ্ধ চিত্রকল্প হলে সে দেখতে পারবেন। তাছাড়া এ ছবির মাধ্যমে আমার ছোট ছেলে সম্রাটের অভিষেক হচ্ছে। আশা করবো এতদিন যারা সিনেমা হলে আসেননি, এখন তারা হলমুখী হবেন। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এসবিটি/এমআইআর/১৫১৫ ঘ