২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'গোল' মুক্তি পাচ্ছে পাকিস্তানে

জন আব্রাহাম অভিনীত 'ধান ধানা ধান গোল' ছবিটি মুক্তি পাচ্ছে পাকিস্তানে। এই প্রথম কোনো ভারতীয় চলচ্চিত্র আনুষ্ঠানিকভাবে পাকিস্তানে মুক্তি পাচ্ছে। প্রায় তিন দশক ধরে ভারত-পাকিস্তানে নিজেদের ছবি প্রদর্শন বন্ধ রয়েছে। নভেম্বরের ৩০ তারিখে 'গোল' মুক্তির মাধ্যমে এই অচলাবস্থার অবসান হতে পারে বলে অনেকে আশা করছেন। খবর ভারতীয় একটি ওয়েবসাইটের ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2007, 01:07 PM

Updated : 26 Aug 2022, 09:00 PM

নভেম্বর ২৮ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- জন আব্রাহাম অভিনীত 'ধান ধানা ধান গোল' ছবিটি মুক্তি পাচ্ছে পাকিস্তানে। এই প্রথম কোনো ভারতীয় চলচ্চিত্র আনুষ্ঠানিকভাবে পাকিস্তানে মুক্তি পাচ্ছে। প্রায় তিন দশক ধরে ভারত-পাকিস্তানে নিজেদের ছবি প্রদর্শন বন্ধ রয়েছে। নভেম্বরের ৩০ তারিখে 'গোল' মুক্তির মাধ্যমে এই অচলাবস্থার অবসান হতে পারে বলে অনেকে আশা করছেন। খবর ভারতীয় একটি ওয়েবসাইটের । 'গোল' নিয়ে জন আব্রাহাম যথেষ্ট আশাবাদী। মুক্তির আগেই ছবিটি দেখার জন্য আগ্রহ ব্যক্ত করেছেন ভারতীয় ফুটবল তারকা বাইচুং ভুটিয়া এবং ভারতীয় ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। এই দুই তারকা ভক্ত এবং কলকাতার মোহন বাগান ক্লাবকে মুক্তির আগেই বিশেষ ব্যবস্থায় ছবিটি দেখাবেন জন। 'ধান ধানা ধান গোল' ছবিটি পরিচালনা করেছেন বিবেক অগ্নিহোত্রি । ছবিটি পাকিস্তানে মুক্তির জন্য ইতিমধ্যে পাকিস্তান সেন্সর বোর্ডের ছাড়পত্র পাওয়া গেছে। 'ধান ধানা ধান গোল' ফুটবল বিষয়ক ছবি। এর আগে ক্রিকেট এবং হকি নিয়ে 'লগান' এবং 'চাক দে ইন্ডিয়া' তৈরি হয়েছে। ভারতীয় চলচ্চিত্রে খেলাধূলাকে কেন্দ্র করে ছবি নির্মানের যে ধারা চলছে তার সর্বশেষ সংযোজন এ ছবিটি । পাকিস্তানের করাচি এবং লাহোরসহ সাতটি বড় শহরে একযোগে ছবিটি মুক্তি পাবে। ছবির প্রযোজনা প্রতিষ্ঠান ইউটিভির অপারেটিং অফিসার সিদ্ধার্থ রয় কাপুর অবশ্য মন্তব্য করেছেন, "পাকিস্তানে ছবিটি ছাড়পত্র পাওয়ার কারণ 'গোল' মুলত লন্ডন ভিত্তিক একটি প্রয়োজনা প্রতিষ্ঠানের ছবি। পাকিস্তানে এর পরিবেশক এভরিডে পিকচার্স। তারা আবার এর স্বত্ত্ব পেয়েছে দুবাই ভিত্তিক আল মনসুর ফিল্মসের কাছ থেকে। আর তাছাড়া পাকিস্তানে ভারতীয় ছবির প্রচুর সংখ্যক ভক্ত রয়েছে।" গোলের ৪৫০ টি প্রিন্ট মুক্তি পাবে ভারতে এবং ১৩০ টি মুক্তি পাবে ভারতের বাইরে। আর পাকিস্তানে দেখানো হবে ১২টি প্রিন্ট। জন বর্তমানে ছবির প্রচারণার কাজে ব্যস্ত রয়েছেন। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/ এমডিএস/ এমআইআর/ ১৮৩৭ ঘ