২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরিচালক হিসেবে রেজা লতিফের আত্মপ্রকাশ

প্রায় চল্লিশ বছর যাবৎ চলচ্চিত্রের সঙ্গে জড়িত জাতীয় পুরস্কারপ্রাপ্ত চিত্রগ্রাহক রেজা লতিফ এবার পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করছেন। ছবির নাম 'মা বাবার স্বপ্ন'। ছবিটির প্রযোজকও তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2007, 12:35 PM

Updated : 26 Aug 2022, 09:00 PM

নভেম্বর ২৬ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- প্রায় চল্লিশ বছর যাবৎ চলচ্চিত্রের সঙ্গে জড়িত জাতীয় পুরস্কারপ্রাপ্ত চিত্রগ্রাহক রেজা লতিফ এবার পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করছেন। ছবির নাম 'মা বাবার স্বপ্ন'। ছবিটির প্রযোজকও তিনি। ছবিটির কাহিনী এরকম- এলাকার চেয়ারম্যান কাজী হায়াৎ এবং একই এলাকার প্রাক্তন চেয়ারম্যান মিজু আহমেদ। দু'জনের মধ্যে সৃষ্টি হয় দ্বন্দ্বের। মিজু কৌশলে কাজী হায়াতের স্ত্রীকে হত্যা করে। এরপর শবনম পারভীন কাজী হায়াৎ এর দ্বিতীয় বউ হিসেবে ঘরে যায়। শবনম তার স্বামী হায়াৎকে খুন করে। এ খুনের দায়ভার পড়ে ঐ বাড়ির চাকর রাজ্জাকের উপর। রাজ্জাক গ্রেফতার হয়। হায়াৎ এর ছোট ছেলে মান্না এ হত্যার প্রতিশোধ নেয়। এভাবে এগিয়ে যায় 'মা বাবার স্বপ্ন' ছবির গল্প। ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন - মান্না, অপু বিশ্বাস, রূপক, আন্না, কাবিলা, শবনম পারভীন, কাজী হায়াৎ, মিজু আহমেদ ও নায়ক রাজ রাজ্জাক। ছবিটির চিত্র ধারণ করেছে রেজা লতিফের শিষ্য আলমগীর খসরু। সম্পাদনায় শহীদুল হক। কাহিনী লিখেছেন আসাদুর রহমান খান টিপু। স্থিরচিত্র মহিউদ্দিন মনির। পরিচালক জানান, সেন্সরবোর্ডে ছবিটি জমা দেয়া হবে শিঘ্রই। রেজা লতিফ এ পর্যন্ত ১৪৫টি ছবির চিত্রধারণ করেছেন। তিনি প্রথম চিত্রগ্রাহক হন 'নাচের পুতুল' (১৯৭১) ছবির। তার ১১ জন শিষ্য বর্তমানে ক্যামেরাম্যান হিসেবে চলচ্চিত্রে কাজ করছেন। পরিচালক হিসেবে আত