নভেম্বর ২৫ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- খুব শিগগিরই বাজারে আসছে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড দল সোলস এর দ্বাদশ অ্যালবাম। অ্যালবামের নাম 'জ্যাম'।
অ্যালবামে মোট দশটি গান থাকছে। ইতোমধ্যে সবগুলি গানের রেকর্ডিং সম্পন্ন হয়েছে।
অডিও প্রযোজনা প্রতিষ্ঠান 'গানচিল' এর ব্যানারে প্রকাশিতব্য অ্যালবামটি রক ও ফিউশন প্রধান গান দিয়ে সাজানো হয়েছে। গানের কথা লিখেছেন আশরাফ বাবু, আশিক, টিআই অন্তর, মাসুম প্রমুখ। গানের সুর ও কম্পোজিশন করেছেন ব্যান্ডের সদস্যরা।
সোলসের সর্বশেষ অ্যালবাম 'ঝুটঝামেলা'ও গানচিলের ব্যানারে প্রকাশিত হয়েছিল।
নতুন এই অ্যালবাম প্রসঙ্গে সোলস ব্যান্ডের ভোকালিস্ট পার্থ বড়ৃয়া বলেন, "আমরা একটু ভিন্নধারার গান নিয়ে শ্রোতাদের সামনে আসার চেষ্টা করি। তার ছাপ আরো স্পষ্টভাবে আমাদের নতুন এই অ্যালবামে পাওয়া যাবে।"
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এনএল/এমআইআর/১৮২৯ ঘ
bdnews24