২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অভিনয়ে আসছেন কমল হাসান ও সারিকার মেয়ে

তামিল সুপারস্টার কমল হাসান ও অভিনেত্রী কাম পরিচালক সারিকার মেয়ে শ্র"তি অভিনয়ে আসছেন। খুব শীঘ্রই একটি তামিল ছবিতে তার অভিষেক ঘটতে যাচ্ছে। এই ছবিতে শ্র"তির বিপরীত থাকছেন নায়ক মাধবন। খবর ভারতীয় ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2007, 12:10 PM

Updated : 26 Aug 2022, 08:59 PM

নভেম্বর ২৪ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- তামিল সুপারস্টার কমল হাসান ও অভিনেত্রী কাম পরিচালক সারিকার মেয়ে শ্র"তি অভিনয়ে আসছেন। খুব শীঘ্রই একটি তামিল ছবিতে তার অভিষেক ঘটতে যাচ্ছে। এই ছবিতে শ্র"তির বিপরীত থাকছেন নায়ক মাধবন। খবর ভারতীয় ওয়েবসাইটের। ২১ বছর বয়েসী শ্র"তি ইতিমধ্যেই ছবির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। ছবির নাম এখনও ঠিক না হলেও ২০০৮ সালের জানুয়ারি থেকে ছবিটির শুটিং শুরু হবে বলে ধারনা করা হচ্ছে। ছবিটি পরিচালনা করবেন নিশিকান্ত কামাথ। অভিনয়ে নামলেও শ্র"তি মুলত সংগীতে বেশী আগ্রহী। হলিউডের মিউজিশিয়ান ইনস্টিটিউট থেকে কোর্স শেষ করে এর আগে চলচ্চিত্রে গান লিখেছেন ও গেয়েছেন তিনি। কমল হাসানের 'দশাবতারম' ছবিতে মল্লিকা শেরাওয়াতের একটি নাচের গানের জন্য প্লে-ব্যাক করেছিলেন্ শ্র"তি। ছবির শুটিং শুরু হওয়ার আগেই শ্র"তির প্রথম গানের অ্যালবাম বাজারে আসছে। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এবি/এমআইআর/১৮০৮ ঘ