২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হ্যারি পটারে অভিনয় করছেন ম্যাডোনার মেয়ে

খুব শিঘ্রই হলিউডের ওয়ার্নার ব্রাদার্স নির্মাণ করতে যাচ্ছে হ্যারি পটার সিরিজের নতুন ছবি 'দ্য হাফ ব্লাড প্রিন্স'। ছবিতে অভিনয় করবেন পপ তারকা ম্যাডোনার মেয়ে। খবর মার্কিন ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2007, 11:28 AM

Updated : 26 Aug 2022, 08:59 PM

নভেম্বর ২৪ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- খুব শিঘ্রই হলিউডের ওয়ার্নার ব্রাদার্স নির্মাণ করতে যাচ্ছে হ্যারি পটার সিরিজের নতুন ছবি 'দ্য হাফ ব্লাড প্রিন্স'। ছবিতে অভিনয় করবেন পপ তারকা ম্যাডোনার মেয়ে। খবর মার্কিন ওয়েবসাইটের। একটি সুত্র জানিয়েছে, ওয়ার্নার ব্রাদার্স ল্যুর্ডেস ওরফে লোলাকে এই ছবিতে অভিনয়ের জন্য প্রস্তাব দিয়েছিল। লোলা তৎক্ষণাৎ এই ছবিতে অভিনয়ের জন্য রাজি হয়ে যায়। ওই সুত্রের বরাত দিয়ে লন্ডনের দি সান পত্রিকা জানায়, "লোলা এই ছবিতে অভিনয় করতে প্রচন্ড আগ্রহী। তার মধ্যে জন্মগতভাবেই মায়ের মতোই খ্যাতিমান হওয়ার আকাঙ্খা আছে।" শুধু হ্যারি পটারই নয়, ওয়ার্নার বাদ্রার্সের 'বাগসি মেলন'-এর একটি চরিত্রেও লোলা অভিনয় করবে। এটিও একটি শিশুতোষ চলচ্চিত্র। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এবি/এমআইআর/১৭২১ ঘ