২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছোট পর্দায় একসঙ্গে রিয়াজ ও ফেরদৌস

প্রথমবারের মতন ছোট পর্দায় অভিনয় করতে যাচ্ছেন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা ফেরদৌস। সঙ্গে থাকছেন চলচ্চিত্রের আরেক নায়ক রিয়াজ। চলচ্চিত্রের দুই শীর্ষ নায়কের লম্বা ক্যারিয়ারে এটাই একসঙ্গে প্রথম ছোট পর্দার কোন টেলিফিল্মে অভিনয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2007, 11:44 AM

Updated : 26 Aug 2022, 08:58 PM

নভেম্বর ২২ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- প্রথমবারের মতন ছোট পর্দায় অভিনয় করতে যাচ্ছেন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা ফেরদৌস। সঙ্গে থাকছেন চলচ্চিত্রের আরেক নায়ক রিয়াজ। চলচ্চিত্রের দুই শীর্ষ নায়কের লম্বা ক্যারিয়ারে এটাই একসঙ্গে প্রথম ছোট পর্দার কোন টেলিফিল্মে অভিনয়। ঈদের জন্য নির্মাণাধীন এ টেলিফিল্মের নাম 'জীবন থেকে নেয়া'। দুজনেই টেলিফিল্মটিতে অতিথি শিল্পী হিসেবে অভিনয় করছেন। তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ রুমেলের চিত্রনাট্য ও পরিচালনায় ইতিমধ্যেই শুরু হয়েছে টেলিফিল্মটির শুটিং। ছবির মূল গল্প এগিয়েছে মারজুক রাসেলকে ঘিরে। যে কিনা দীর্ঘ সময় ব্যয় করেছে অভিনেতা হওয়ার প্রত্যাশা নিয়ে। একটা সময় সে টের পায় এভাবে আর সম্ভব নয়, উদ্যোগ নেয় নিজেই অর্থ লগ্নি করে নাটক নির্মাণের। এভাবেই এগুতে থাকে অভিনয়ে আগ্রহী একজন মানুষের নানাবিধ কর্মকান্ড। এ নাটকে রিয়াজ, ফেরদৌস, মারজুক রাসেল ছাড়া অভিনয় করছেন ক্লোজআপ ওয়ান তারকা রুমি, নুপুর, নাফিজা, চ্যালেঞ্জার, কচি খন্দকার, রিফাত চৌধুরী ও তিশা। টেলিফিল্মটি প্রযোজনা প্রতিষ্ঠান 'প্রার্থনা'র ব্যানারে নির্মিত হচ্ছে। আসন্ন কোরকানির ঈদে যে কোন একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার করা হবে ছবিটি। তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ রুমেল টেলিফিল্মটি সম্পর্কে বলেন, "এর মূল নায়ক মারজুক রাসেলের কাণ্ডকারখানার দৌলতেই ফেরদৌস, রিয়াজ ও তিশার আবির্ভাব ঘটে নাটকে। এক্ষেত্রে আমি তিনজনকেই বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই। আমাদের এখানে তারকারা পারতপক্ষে অতিথি শিল্পী চরিত্রে অভিনয় করার করতে চান না। কিন্তু তারা এক্ষেত্রে অনেক উদার হয়েছেন। আশা করি টেলিফিল্মটি প্রচারের পর দর্শকরা এটি দেখে অনেক মজা পাবে।" বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এসবিটি/এমআইআর/১৭৪১ ঘ