২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন বিজ্ঞাপনে বাধঁন

চ্যানেল আই সুপারস্টার বাঁধন এবার আসছেন ছোট পর্দায়। ওয়ারিদ টেলিকমের এক বিজ্ঞাপনে মডেল হিসেবে হাজির হচ্ছেন 'ওয়ারিদ আনন্দ আলো তারকা আড্ডা'র এই উপস্থাপিকা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2007, 11:43 AM

Updated : 26 Aug 2022, 08:58 PM

নভেম্বর ২২ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- চ্যানেল আই সুপারস্টার বাঁধন এবার আসছেন ছোট পর্দায়। ওয়ারিদ টেলিকমের এক বিজ্ঞাপনে মডেল হিসেবে হাজির হচ্ছেন 'ওয়ারিদ আনন্দ আলো তারকা আড্ডা'র এই উপস্থাপিকা। ওয়ারিদ টেলিকমের জন্য নির্মিত নতুন বিজ্ঞাপনে দেখা যাবে বাঁধনকে। বিজ্ঞাপনটিতে তার সহশিল্পী হিসেবে থাকবেন ডিজুস রকস্টারের বিচারক ও অর্থহীন ব্যান্ডের ভোকাল-গিটারবাদক সুমন। কোন বিজ্ঞাপনচিত্রে সুমনের এটি প্রথম অংশগ্রহণ। বিজ্ঞাপনচিত্রটির নির্মাতা গাজী শুভ্র। নতুন এ বিজ্ঞাপন সম্পর্কে বাঁধন বলেন, "ওয়ারিদ টেলিকমের বিজ্ঞাপনচিত্রটিতে কাজ করে আমার খুব ভাল লেগেছে। গাজী শুভ্র খুবই ভাল কাজ করেন। আমার বিশ্বাস বিজ্ঞাপনচিত্রটি সবার ভাল লাগবে।" বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এসবিটি/এমআইআর/১৭৩৯ ঘ