২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিল্পাকে বিয়ে করছেন অভিজিৎ

প্রথম ইন্ডিয়ান আইডল বিজয়ী অভিজিৎ সাওয়ান্ত ৪ ডিসেম্বর বিয়ে করতে যাচ্ছেন তার দীর্ঘদিনের বান্ধবী শিল্পা এদওয়ানকারকে। এই যুগলের পরিবার মুম্বাইয়ের ভিলে পার্লের আমরুত তারা হল বুক করেছেন বিবাহ অনুষ্ঠানের অনুষ্ঠানের জন্য।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2007, 11:06 AM

Updated : 26 Aug 2022, 08:58 PM

নভেম্বর ২১ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- প্রথম ইন্ডিয়ান আইডল বিজয়ী অভিজিৎ সাওয়ান্ত ৪ ডিসেম্বর বিয়ে করতে যাচ্ছেন তার দীর্ঘদিনের বান্ধবী শিল্পা এদওয়ানকারকে। এই যুগলের পরিবার মুম্বাইয়ের ভিলে পার্লের আমরুত তারা হল বুক করেছেন বিবাহ অনুষ্ঠানের অনুষ্ঠানের জন্য। খবর ভারতীয় ওয়েবসাইটের। শিল্পা থাকেন অভিজিৎ এর আগের বাড়ি সাহু নগরের কাছে। দুই বছর আগে অভিজিৎ এর জন্মদিন ৭ অক্টোবর বাগদান হয়েছিল তাদের। আগে বাগদানের কথা অস্বীকার করলেও অভিজিৎ এখন ভীষন ব্যস্ত তার আসন্ন বিয়ের পরিকল্পনা নিয়ে। ইন্ডিয়ান আইডল বলেছেন, "হ্যাঁ, আমি আগামী মাসে শিল্পাকে বিয়ে করছি। আমাদের পরিবার বিয়ের ব্যাপারে সম্মত হয়েছে।" আগে বিয়ের খবর অস্বীকার করা প্রসঙ্গে অভিজিৎ এর জবাব, "তখন তো আমরা বন্ধু ছিলাম। এখনকার কথা ভিন্ন।" অভিজিৎ সাওয়ান্তর হবু বউ শিল্পা কাজ করেন একটি এয়ারলাইন্স কোম্পানিতে । বিয়ের পর অভিজিৎ তার প্রথম ছবি হেমন্ত প্রভু পরিচালিত 'লটারি'র শ্যুটিং শুরু করবেন। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এফবি/এমআইআর/১৬৩৩ ঘ