নভেম্বর ২০ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- প্রথমবারের মতন কাহিনীনির্ভর গান নিয়ে পুরো একটি অ্যালবাম সাজাচ্ছেন কুমার বিশ্বজিৎ। শিল্পীর অ্যালবামে থাকবে একটি গল্পের শুরু থেকে শেষ অবধি। এ গল্পের প্রেম-বিরহ-বিচ্ছেদ এবং মিলনের পুরোটাই সাজানো হবে ধারাবাহিকভাবে। এটি হবে কুমার বিশ্বজিৎ এর ২৭তম একক অ্যালবাম।
ভিন্ন ধারার এ অ্যালবামের গীতিকার আসিফ ইকবাল আর সুরকার প্রিন্স মাহমুদ। অ্যালবামটি বেরুবে আগামী বৈশাখে গানচিলের ব্যানারে।
কুমার বিশ্বজিৎ বলেন, "বিষয়টি আমাদের দেশের জন্য নতুন। শ্রোতাদের এতদিন আমরা দিয়েছি একটি গানে একটি করে গল্প। যে গল্পের প্রতিটি বিষয় ছিল এক গানের মধ্যে সীমাবদ্ধ। আর আমার এ অ্যালবাম পুরোটা জুড়েই থাকবে একটি ধারাবাহিক গল্প। নতুন এ কাজ নিয়ে আমি আশাবাদী।"
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এসবিটি/এমআইআর/১৮১৩ ঘ
bdnews24