নভেম্বর ২০ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- বলিউডের হিমেশ রেশমিয়ার পর এবার ইন্ডিয়ান আইডল বিজয়ী গায়ক অভিজিৎ সাওয়ান্ত আসছেন রুপালী পর্দায়। খবর ভারতীয় ওয়েবসাইটের।
থ্রিএস ক্রিয়েশন নামের একটি নতুন প্রডাকশন কোম্পানির ছবিতে অভিনয় করবেন অভিজিৎ। ছবির নাম 'লটারি'। পরিচালকও নবাগত, নাম হেমন্ত প্রভু।
রোমান্টিক এ ছবিটি প্রসঙ্গে অভিজিৎ জানান, সদ্য প্রকাশিত তার নতুন অ্যালবামটি দেখার পরই হেমন্ত তাকে ছবিতে অভিনয়ের প্রস্তাব দিয়েছেন।
ইন্ডিয়ান আইডল বলেন, "গত দু বছর ধরে আমি বেশ কিছু ছবিতে অভিনয়ের প্রস্তাব পেয়েছি। কিন্তু সেসব ছবির চিত্রনাট্য দেখে খুব উৎসাহ পাইনি। হেমন্ত প্রভুর চিত্রনাট্য এবং সেখানে আমার চরিত্রটি পছন্দ হয়েছে। ফলে তার সঙ্গে কাজ করতে সম্মত হয়েছি।"
হেমন্ত এর আগে ৭ বছর ধরে টেলিভিশ সিরিয়াল ও বিভিন্ন শো পরিচালনা করেছেন। তিনি বলেন, "অভিজিৎ আমার প্রথম পছন্দ ছিল না। আমি প্রথমে চরিত্রটির জন্য শ্রেয়া তলপাড়েকে প্রস্তাব দিয়েছিলাম। কিন্তু সে চুক্তিবদ্ধ কাজগুলি নিয়েই হিমশিম খাচ্ছে। তখন আমি তাকালাম অভিজিৎ এর দিকে। ওর মুখটা দেখে মনে হল আমি যে ধরনের চরিত্রের জন্য লোক খুঁজছি সেটা ওর সঙ্গে মানানসই। ওর অডিশন নিলাম। তারপরে চুক্তি করে ফেললাম। ওর বয়স কম, ইচ্ছেমতো গড়েপিটে নেওয়া যাবে।"
হিমেশের পর অভিজিৎই বলিউডের একমাত্র নায়ক যিনি এসইসঙ্গে গায়কও বটে। ছবিতে তার চরিত্রটি গায়কের কি না জানতে চাইলে হেমন্ত বলেন, "না। ছবিতে সে কোন গায়ক বা সুরকারের চরিত্রে অভিনয় করবে না। কোন গিটার হাতেও তাকে দেখবেন না আপনি। তবে ছবিতে তাকে নাচতে দেখা যাবে।"
ছবির কাহিনী সম্পর্কে পরিচালক জানান, "ভাগ্যান্বষেণে বোম্বে আসা এক বালকের কাহিনী নিয়ে ছবিটি এগিয়েছে। সে চায় কোটিপতি হতে। ডিসেম্বরে ছবির শুটিং শুরু হবে। ছবিতে অভিজিৎ এর নতুন অভিনেত্রী থাকবেন ২ জন।"
ছবির সঙ্গীত রচনা করেছেন সন্তোখ সিং। ছবিতে অভিজিৎ ছাড়াও গান গাইবেন সুনিধি চৌহান ও শ্রেয়া ঘোষাল।
মুম্বাইয়ে হবে ছবির শুটিং। ছবির কাজ ফেব্র"য়ারি নাগাদ শেষ হলে মার্চে মুক্তি দেওয়া হতে পারে।
বড় পর্দায় এর আগে অভিনয় না করলেও স্টার প্ল
bdnews24