২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নন্দীগ্রামে ক্ষতিগ্রস্তদের ১ লক্ষ রুপি দিলেন প্রসেনজিৎ

টালিউড তারকা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কলকাতার নন্দীগ্রামের সহিংসতায় ক্ষতিগ্রস্তদের জন্য ১ লক্ষ রুপি দান করেছেন। খবর ভারতীয় ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2007, 03:03 PM

Updated : 26 Aug 2022, 08:57 PM

নভেম্বর ১৯ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- টালিউড তারকা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কলকাতার নন্দীগ্রামের সহিংসতায় ক্ষতিগ্রস্তদের জন্য ১ লক্ষ রুপি দান করেছেন। খবর ভারতীয় ওয়েবসাইটের। প্রসেনজিৎ বলেন যে, পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে সহিংসতার শিকার হয়েছেন যারা তারা সবাই সুনাগরিক। তিনি ফোরাম অফ আর্টিস্টস, সংস্কৃতিকর্মী, ও বুদ্ধিজীবীদের মাধ্যমে এই অর্থ দান করতে চান। দানের ক্ষেত্রে রাজনৈতিক পরিচয়কে বড় করে দেখবেন না তিনি। অভিনেতা বলেন, "নন্দীগ্রামবাসীদের মধ্যে অনেকেই আমার ভক্ত, তারা নিয়মিত আমার ছবি দেখে থাকে। তারা যখন সমস্যায় পরেছে তখন আমার উচিত তাদের সাহায্য করা। আমি এই মুহূর্তে কলকাতায় না থাকায় সরাসরি তাদের কাছে যেতে পারছি না। কিন্তু একজন বন্ধু হিসেবে আহতদের সাহায্য করতে চাই আমি।" এর আগে ঐতিহাসিক সুমিত সরকার ও তানিকা সরকার ক্ষতিগ্রস্তদের পরিবারের জন্য ৭৫ হাজার রুপি দান করেছেন। অভিনেত্রী ও পরিচালক অপর্ণা সেনও আহতদের সাহায্য করেছেন। সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন কলকাতার সাধারণ মানুষও। শিল্পীদের ফোরাম থেকে এর আগে নন্দীগ্রামের রিলিফ ক্যাম্পে এক দল চিকিৎসককে পাঠানো হয়েছে। দেয়া হয়েছে এক ট্রাক গরম কাপড় ও ১০০ কম্বল। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এমআইআর/২০৪০ ঘ