২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাপান যাচ্ছেন অপি করিম

২৬ নভেম্বর জাপানের উদ্দেশ্যে দেশ ছাড়বেন বলে জানিয়েছেন অপি করিম। সেখানে স্বামী ডক্টর আসিরের সঙ্গেই থাকবেন তিনি। তবে ঘর সংসার নয়, অপি যাচ্ছেন স্থাপত্য বিদ্যায় এমএস করতে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2007, 02:58 PM

Updated : 26 Aug 2022, 08:57 PM

নভেম্বর ১৯ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- ২৬ নভেম্বর জাপানের উদ্দেশ্যে দেশ ছাড়বেন বলে জানিয়েছেন অপি করিম। সেখানে স্বামী ডক্টর আসিরের সঙ্গেই থাকবেন তিনি। তবে ঘর সংসার নয়, অপি যাচ্ছেন স্থাপত্য বিদ্যায় এমএস করতে। অপি জানান, জাপানে পড়াশোনার যাবতীয় আনুষ্ঠানিকতা শেষ করে তিনি দেশে ফিরে আসবেন জানুয়ারিতে। মাস তিনেক দেশে থেকে আবার ফিরে যাবেন জাপানে। এরই মধ্যে নাটকে অভিনয়ের অনেক প্রস্তাব ব্যক্তিগত কারণে ফিরিয়ে দিয়েছেন তিনি। তবে একটি চ্যানেলের জন্য ঈদের বিশেষ 'আমার আমি'সহ মোট ৩টি পর্ব উপস্থাপনা করে যাচ্ছেন তিনি। বর্তমানে চয়নিকা চৌধুরীর ঈদের একক নাটক 'নির্জন স্বাক্ষর' এ অভিনয় করছেন এই অভিনেত্রী। গত মাসে হঠাৎ করেই বিয়ে করেন অপি। একেবারে ঘরোয়া আয়োজনে তিনি স্বামী হিসেবে বরণ করেন জাপানের একটি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডক্টর আসির আহমেদকে। আসির গত সপ্তায় জাপানে তার কর্মস্থলে ফিরে গেছেন। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এসবিটি/এমআইআর/২০৪২ ঘ