২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'দৈনিক তোলপাড়' এ মাহমুদুজ্জামান বাবু

'স্বপ্ন ডানা' চলচ্চিত্রের পর একটি টিভি নাটকে আসছেন মাহমুদুজ্জামান বাবু। আনিসুল হকের রচনা ও আশরাফী মিঠুর পরিচালনায় ডেইলী সোপ 'দৈনিক তোলপাড়'-এ তিনি অভিনয় করেছেন। একটি দৈনিক সংবাদপত্রের কর্মীদের নানা ঘটনা নিয়ে নির্মিতব্য নাটকটিতে বাবু রুপদান করেছেন এক সংগীতশিল্পীর চরিত্রে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2007, 08:23 AM

Updated : 26 Aug 2022, 08:57 PM

নভেম্বর ১৮ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- 'স্বপ্ন ডানা' চলচ্চিত্রের পর একটি টিভি নাটকে আসছেন মাহমুদুজ্জামান বাবু। আনিসুল হকের রচনা ও আশরাফী মিঠুর পরিচালনায় ডেইলী সোপ 'দৈনিক তোলপাড়'-এ তিনি অভিনয় করেছেন। একটি দৈনিক সংবাদপত্রের কর্মীদের নানা ঘটনা নিয়ে নির্মিতব্য নাটকটিতে বাবু রুপদান করেছেন এক সংগীতশিল্পীর চরিত্রে। এ প্রসঙ্গে মাহমুদুজ্জামান বাবু বলেন, "নাটকে আমি একজন সঙ্গীতশিল্পীর চরিত্রেই অভিনয় করেছি। নাট্যকার আনিসুল হক আমার কাছের একজন মানুষ। তাঁর অনুরোধেই আমি নাটকটিতে অভিনয় করেছি।" চলচ্চিত্র কিংবা নাটকে নিয়মিত অভিনয় প্রসঙ্গে বাবু বলেন, "আমার অভিনয় করার কোনো ইচ্ছাই নেই। তবে যদি 'স্বপ্নডানা'র মতো ভিন্ন ঘরানার চলচ্চিত্র হয় তাহলে অভিনয় করতে কোনো আপত্তিও নেই।" বাবু জানান, আগামী মাস থেকেই তাদের ব্যান্ড মৃত্তিকার অ্যালবামের গানের রেকর্ডিং শুরু হবে। গণসঙ্গীতশিল্পী মাহমুদুজ্জামান বাবু 'স্বপ্নডানা' চলচ্চিত্র ছাড়াও গত বছর চ্যানেল আইতে প্রচারিত একটি নাটকে অভিনয় করেছিলেন। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এনএল/এমআইআর/১৪১৯ ঘ