নভেম্বর ১৮ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- শিল্পী ডি জে রাহাত তার নতুন অ্যালবাম নিয়ে আসছে। এটি রাহাতের তৃতীয় অ্যালবাম। অ্যালবামের নাম 'আফটার ওয়ান নাইনটি ডেজ'।
রাহাতের এ অ্যালবামে মোট ১২ টি গান রয়েছে । এর মধ্যে ৬টি মৌলিক আর বাকী ৬টি রিমেক গান।
অ্যালবামের শিল্পীরা হলেন ফাহমিদা নবী, আলিফ আলাউদ্দিন, অনিতা, লিটন, জুয়েল, রুমন, সাহান, আসিফ খান, ডি জে রাহাত ও তার স্কুলের ছাত্রছাত্রীরা।
গানের শিরোনামগুলো এরকম : 'ইন্ট্রো', 'মিস করি', 'বৃষ্টি ভেজা রাতে', 'কান্দে শুধু মন', 'বৃষ্টি', 'মোর স্বপ্নের রানী', 'চোখ ছলচল', সাওঁতাল, 'পোকে', 'দেশী রেইন' ইত্যাদি।
শীঘ্রই অ্যালবামটি বাজারে আসবে নতুন অডিও প্রযোজনা প্রতিষ্ঠান নেটটেইল এন্টারটেইনমেন্ট এর ব্যানারে।
২০০৬ সালে প্রকাশিত টুনটুন বাউলের 'ল্যাম্পের আলো' রাহাতের প্রথম আর 'আষাঢ় শ্রাবণ' তার দ্বিতীয় অ্যালবাম।
বিডিনিউজটুয়েন্টিফোরডটক/এসবিটি/এমআইআর/১৪১৮ ঘ
bdnews24